বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আমিরে মজলিসের আজ শুরু হচ্ছে তিন দিনব্যাপী হজ ও ওমরাহ মেলা শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ

শ্রীপুরে আসামি ছিনিয়ে নেওয়া: ইসলাম ও রাস্ট্রীয় আইনের প্রতি জঘন্যতম অবমাননার নজির


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

।। ‎মাওলানা মুহাম্মাদ হাদিউজ্জামান।। 

‎শ্রীপুরে পুলিশের উপস্থিতিতে এক শীর্ষ সন্ত্রাসীকে ছিনিয়ে নেওয়ার ঘটনা আমাদের রাষ্ট্র ও ধর্ম—দু'টোর প্রতিই সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে। প্রকাশ্য দিবালোকে, পুলিশ হেফাজতে থাকা একজন অপরাধীকে ছিনিয়ে নেওয়া কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়—এটি আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বহীনতা, দুর্বল প্রস্তুতি এবং নজরদারির মারাত্মক ঘাটতির প্রমাণ।

‎এই ঘটনায় যারা জড়িত, তারা শুধু আইনের শত্রু নয়—তারা ইসলামের দৃষ্টিতেও অপরাধী। ইসলাম অপরাধীকে শাস্তি দেওয়ার পক্ষে, তাকে পালাতে সাহায্য করার পক্ষে নয়। ধর্মের নামে যারা সহিংসতা ও অপরাধকে জায়েজ করে, তারা ইসলামকে কলঙ্কিত করছে।

‎পুলিশ ও প্রশাসনের প্রতি প্রশ্ন: কীভাবে একজন পরিচিত অপরাধী, যাকে আপনারা ধরেছেন, আপনাদের সামনে থেকে ছিনিয়ে নেওয়া সম্ভব হলো? এটা ব্যর্থতা নয়, এটি দায়িত্বে অবহেলা।

‎আমরা চাই—

‎1. এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত হোক।

‎2. জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক।

‎3. এবং পুলিশ বাহিনীর অবহেলার জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনা হোক।

‎রাষ্ট্রের হাতে যদি আইন থাকে, তবে তা প্রয়োগে এমন শৈথিল্য কাম্য নয়। ইসলাম যেমন অন্যায় বরদাশত করে না, তেমনি আইনের শাসনও দুর্বলতার জায়গা নয়।

‎সভাপতি বাংলাদেশ খেলাফত যুব মজলিস
‎শ্রীপুর উপজেলা

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ