মুফতি মুহাম্মাদ জাকারিয়া
রাসুলুল্লাহ (সা.)-এর ইন্তেকালের প্রায় ৫০ বছর পর ৬১ হিজরির ১০ মহররম কারবালায় হুসাইন ইবনে আলী (রা.)-এর শাহাদাতের ঘটনা ঘটে।
ইসলামের ইতিহাসে ফজিলতময় আশুরা বিভিন্ন ঘটনাপুঞ্জে সমৃদ্ধ থাকলেও সর্বশেষ সংঘটিত কারবালা প্রান্তরে হজরত ইমাম হোসাইন (রা.)-এর শাহাদতই এ দিবসের সর্বাধিক গুরুত্বপূর্ণ ঘটনা হয়ে ওঠে। আশুরা দিবসে হজরত ইমাম হোসাইন (রা.) কারবালায় শহীদ হওয়ার ঘটনায় আমাদের জন্য রয়েছে অনেক শিক্ষা।
কারবালার শিক্ষা:
১.ইসলামের আদর্শ প্রতিষ্ঠা:
সুতরাং, কারবালার ঘটনা কেবল একটি শোকাবহ ঘটনা নয়, বরং এটি মুসলিমদের জন্য এক আলোকবর্তিকা, যা তাদের সত্য ও ন্যায়ের পথে চলতে এবং আত্মত্যাগের মাধ্যমে ইসলামের আদর্শ প্রতিষ্ঠা করতে অনুপ্রাণিত করে।
২.ন্যায় ও সত্যের জন্য সংগ্রাম:
কারবালা প্রান্তরে ইমাম হোসাইন (রা.) এবং তার সঙ্গীরা সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করেছেন এবং শাহাদাত বরণ করেছেন। এটি আমাদের শিখিয়েছে, যেকোনো পরিস্থিà