বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
যুব মজলিসের কেন্দ্রীয় সম্মেলন সফল করতে মতবিনিময় সভা হাসিনাকে ঠেকাতে সরকারের রোডম্যাপ চায় ইসলামী আন্দোলন দেওবন্দের মুহতামিমের সতর্কবার্তার পর মাওলানা সাদের সঙ্গে আলেমদের বৈঠক আজও জানি না, কেন আমাকে খুঁজেছিলেন পীর সাহেব চরমোনাই রহ. মাওলানা আব্দুল গনী রহ.-এর জীবন ও কর্ম নিয়ে গ্রন্থের মোড়ক উন্মোচন  শিশুস্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত, ডিসেম্বরে চালু হচ্ছে পাঁচ বিশেষায়িত হাসপাতাল দাবি-দাওয়ার টানাপোড়েন শেষে নতুন মজুরি কাঠামোতে পোশাকশ্রমিকরা বাংলাদেশের মানুষ ফ্যাসিস্টদের আর কখনো স্থান দেবে না: প্রতিমন্ত্রী জানুয়ারিতে চালু হচ্ছে খুলনা-ঢাকা বিরতিহীন ট্রেন একনেক সভা আজ, উঠছে ১২ প্রকল্প

কোন শিক্ষা হলে পশুত্ব ও বর্বরতা থেকে রক্ষা করা যাবে এই জাতিকে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।। মাহবুব কবির মিলন।।

হোটেল সোনারগাঁওয়ের বিশাল হল রুমে আন্তর্জাতিক সেমিনার হচ্ছে। আমন্ত্রিত অতিথি সব হাই অফিসিয়াল। সরকারি বেসরকারি, এনজিও, ব্যাংক বিমা, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দুপুরের বুফে লাঞ্চ হলের একপাশে লম্বালম্বি সাজিয়ে রাখা হয়েছে। সবাই বসেছেন গোলটেবিলের চারিপাশে। সামনে কয়েক সারি সোফা।

সমাপনী বক্তৃতা শেষ করে লাঞ্চের আয়োজন। সভাপতি শেষ পর্যায়ে। আমি লাঞ্চ টেবিলের উল্টো দিকে প্রবেশ দরজাগুলো সামনে বসেছি। কী যেন একটা লিখছিলাম। সভাপতি ধন্যবাদ জানাবার সময় পেলেন না। শুধু শুনলাম শোঁশোঁ আওয়াজ, দুপদাপ শব্দ। হঠাত ঝড় আসলে যেমন হয়, তেমন।

মাথা তুলে ডানদিকে দেখি কেউ নেই। দুইশ আড়াইশ অতিথি দশ পনের সেকেন্ডের মধ্যে লাঞ্চ টেবিলগুলোর উপর ঝাঁপিয়ে পড়েছে। কে কার ঘাড়ের উপর, বগলের নিচে, ঠেলে, ধাক্কা দিয়ে, প্লেট গুঁজে দিয়ে, কোটের পকেট টেনে, কারো টাই টেনে ধরে সবাà¦