|| বিশেষ প্রতিনিধি ||
এবারের ঈদুল আজহায় দেশজুড়ে ৯১ লাখের বেশি পশু কোরবানি হয়েছে বলে জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। এর মধ্যে গরু ও মহিষ ৪৭ লাখ ৫ হাজার ১০৬টি এবং ছাগল ও ভেড়া ৪৪ লাখ ৩০ হাজার ৬৬৮টি। অন্যান্য পশু কোরবানি হয় ৯৬০টি।
দেশে ২০২৪ সালের কোরবানি ঈদে মোট ১ কোটি ৪ লাখ ৮ হাজার ৯১৮টি পশু কোরবানির তথ্য দিয়েছিল মন্ত্রণালয়। সেই হিসাবে এবার কোরবানি হওয়া পশুর সংখ্যা কমেছে প্রায় ১৩ লাখ।
প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে দেশজুড়ে ১ কোটি ৪১ হাজার ৮১২টি গবাদি পশু কোরবানি হয়েছিল। এর আগের বছর ২০২২ সালে এই সংখ্যা ছিল ৯৯ লাখ ৫০ হাজার ৭৬৩টি।
তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, এবার সবচেয়ে কম ৩ লাখ ১৯ হাজার ৮২৩টি পশু কোরবানি হয়েছে সিলেট বিভাগে। এরপর কম পশু কোরবানি হয়েছে ময়মনসিংহ বিভাগে ৩ লাখ ৮৩ হাজার ১৬২টি। আর সবচেয়ে বেশি ২৩ লাখ ২৪ হাজার ৯৭১
