সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭

শিরোনাম :
সন্ধ্যায় বসছে চাঁদ দেখা কমিটি, জানা যাবে শবে বরাতের তারিখ ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহতের আশঙ্কা সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে ইসলামী ছাত্র আন্দোলনের সংহতি প্রকাশ শায়খে চরমোনাইয়ের আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা জামায়াতের ‘তাঁর বাংলা ভাষাজ্ঞান ছিল ঈর্ষণীয়, মেধায় ছিলেন তুখোড়’ ভারতে খালি বাড়িতে নামাজ পড়ার অভিযোগে আটক ১২ শায়খ আহমাদুল্লাহর সঙ্গে ছবি তোলায় শোকজ, প্রতিবাদ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না : আখতার হোসেন নূরানী বোর্ডের কেন্দ্রীয় সনদ পরীক্ষার মেধাবীদের পুরস্কার বিতরণ শুরু

চলো চলো ঢাকা চলো 'মার্চ ফর গাজা' সফল করো 


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

 আল আমিন বিন সাবের আলী

বর্তমান বিশ্ব মুসলিম উম্মাহর হৃদয় রক্তক্ষরণ করছে গাজা উপত্যাকা। ফিলিস্তিনের মুসলমানদের উপর বর্বর ইসরাইলের গণহত্যা এবং বর্বরোচিত হামলার বিষয়টি, বিশেষ করে বিগত দেড় বছর থেকে তাদের সেই বর্বরতা ও গণহত্যার সকল সীমা অতিক্রম করেছে। এর বিরুদ্ধে সারা বিশ্বের শান্তিকামী, মানবতার পক্ষের মানবজাতি আজ প্রতিবাদে ঐক্যবদ্ধ। 

তারই ধারাবাহিকতায় বাংলাদেশে 'প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট' -এর পক্ষ থেকে আগামীকাল ১২ এপ্রিল শনিবার বিকাল তিনটায় শাহবাগ থেকে সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে গাজাবাসী ও ফিলিস্তিনের মুক্তির দাবিতে এবং ইসরাইলি বর্বরতার বিরুদ্ধে এক প্রতিবাদী বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে। এই বিক্ষোভ ও প্রতিবাদকে সফল করা আমাদের ঈমানি দায়িত্ব। আসুন নিজে উপস্থিত হই এবং দেশের সকল শান্তিকামী তাওহিদি জনতাকে এই প্রতিবাদী মিছিলে অংশগ্রহণের আহ্বান জানাই।

আগামীকালকের আহূত 'মার্চ ফর গাজা'কে সফল করতে আমরা আরো যে বিষয়গুলো লক্ষ্য রাখতে পারি : 
১। আজকের (জুমার দিনের) দোয়া কবুলের সময়গুলোতে আন্তরিক দোয়ায় মনোযোগী হতে পারি। 
২। আজকে রাতে আমরা সাহরি খেয়ে আগামীকালের উদ্দেশ্যে রোজা রাখতে পারি। এতে গাজাবাসীরমুক্তি ও ফিলিস্তিনের স্বাধীনতা কামনাসহ আইয়ামে বিজের এবং শাওয়ালের রোজারও নিয়ত করতে পারি।
৩। তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে রোনাজারি করে দোয়ায় মনোযোগী হতে পারি।
৪। দেশ ও দশের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন যেকোনো কথা, কাজ ও পরিস্থিতি সৃষ্টি পরিহার করে চলতে হবে।
৫। এক জুলুমের প্রতিবাদ করতে গিয়ে আমরাও কোনো জুলুমে জড়িয়ে পড়ছি কিনা –সে ব্যাপারে সকলকেই সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ