বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জুলাই যোদ্ধার অ্যাপে সমকামী ব্যক্তিকে হলে ডাকলেন ঢাবি ছাত্র, ভুল কক্ষে গিয়ে ধরা শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু প্রবাসী বাংলাদেশিদের জন্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা মানব পাচারকারীদের দমন করতে হবে: রিজভী বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের প্রকাশ ঘটেছে হবিগঞ্জে: ইসলামী আন্দোলন সিঁদ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা প্রাচীন পাণ্ডুলিপি গবেষণার প্রশিক্ষণ কর্মশালা শুরু ১ আগস্ট অদৃশ্য খরচই মূল্যস্ফীতির চাপ বাড়াচ্ছে: বাণিজ্যমন্ত্রী ‘হবিগঞ্জের ঘটনায় বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের বহিঃপ্রকাশ ঘটেছে’

আজ বিশ্ব নদী দিবস


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

আজ বিশ্ব নদী দিবস। নদী রক্ষায় সচেতনতা বাড়াতে প্রতি বছর সেপ্টেম্বর মাসের চতুর্থ রবিবার বিশ্বব্যাপী নদী দিবস পালিত হয়ে আসছে। বিশ্ব নদী দিবসের এবারের প্রতিপাদ্য ‘রাইটস অব রিভার’। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা আয়োজনে পালিত হচ্ছে দিবসটি। সরকারি-বেসরকারি পর্যায়ে আয়োজন করা হয়েছে বিভিন্ন কর্মসূচি।

তবে দিবসটি হুট করেই আসেনি। এর পেছনেও রয়েছে নদীর প্রতি ভালোবাসার গল্প। দিবসটির সূচনা হয়েছিল আশির দশকে, কানাডার ব্রিটিশ কলাম্বিয়া রাজ্যে। ১৯৮০ সালের সেপ্টেম্বর মাসের শেষ রবিবার সাপ্তাহিক ছুটির দিনে ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের নদীপ্রেমিক এক তরুণশিক্ষক মার্ক অ্যাঞ্জেলো তার কিছু বন্ধুদের নিয়ে একটি নদীতে পরিচ্ছন্নতা অভিযান চালান। নদীটি বৈঠা চালিয়ে যাওয়ার জন্য জনপ্রিয় ছিল। সেই নদীতে ফেলা ময়লাগুলো মার্ক অ্যাঞ্জেলোরা পরিষ্কার করেন। তখনো তারা জানতেন না যে, এটি ইতিহাস তৈরি হতে যাচ্ছে।

জানা গেছে, গত ৫০ বছরে দেশের নদনদীর সংখ্যা অর্ধেকের নিচে নেমে এসেছে। বর্তমানে পানি উন্নয়ন বোর্ডের তালিকায় থাকা মোট ৩৮৩টি নদীর অনেকগুলোর অবস্থাও সংকটাপন্ন। দূষণ ও অপরিকল্পিত শিল্পায়ন, নগরায়ণ, আবাসনের ফলে ছোট-বড় আরও অনেক নদী অস্তিত্ব হারাতে বসেছে। নদনদী ও প্রাকৃতিক খাল রক্ষায় উচ্চ আদালতের নির্দেশে সরকার জাতীয় নদী রক্ষা কমিশন গঠন করেছে।

বাংলাদেশে ২০১০ সালে প্রথম বার রিভারাইন পিপল নামের একটি সংস্থা এ দিবস পালন করে। বিশেষজ্ঞরা বলছেন, আমাদের নগরায়ণের ফলে নদীগুলো হারিয়ে যাচ্ছে। আমরা ধীরে ধীরে নদী দূষণ করছি ও দখল করছি। এখন যদি এসব বন্ধ করতে না পারি, তবে সামনে আমাদের দুর্দিন আসছে।

হুআ/

 

 

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ