মুন্সিগঞ্জের সিরাজদিখানে জামিয়া ইসলামিয়া হালিমা মধুপুর মাদরাসায় আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে অংশ নিয়েছেন মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এ সময় তিনি পীর সাহেব মধুপুর মাওলানা আব্দুল হালীমের দোয়া নেন।
রোববার (১ মার্চ) বিকেলে আসরের নামাজের পর উপজেলার রাজানগর ইউনিয়নে মাদরাসা প্রাঙ্গণে তিনি উপস্থিত হন।
এ সময় প্রতিমন্ত্রীর বাবা সাদেক হোসেন খোকাসহ সকল মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন পীর সাহেব মধুপুর।
ইফতার মাহফিলে উপস্থিত হয়ে প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান মুন্সিগঞ্জের জেলা প্রশাসক নুরমহল আশরাফী ও পুলিশ সুপার মেনহাজুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন— সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌহিà