সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হজের টিকা নেওয়ার আগে সাত ধরনের স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক কেরানীগঞ্জে দুই শতাধিক শীতার্ত পরিবারকে কম্বল দিল ইসলামী আন্দোলন রঙিন এই দুনিয়ায় পশ্চিমবঙ্গে ২৫২টি মাদরাসা বন্ধের নির্দেশ শুভেন্দু অধিকারীর সরকারের অবিলম্বে মুফতি রুহুল আমীনকে মুক্তি দিন: আল-হাইআতুল উলয়া ১০ ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত না করলে হজের প্রাথমিক নিবন্ধন বাতিল ঢাকাসহ পাঁচ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস দুপুরে এনসিপির সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী ফরিদাবাদ জামিয়ার সত্তর সালা দস্তারবন্দী মহাসম্মেলন: অতীতের স্বীকৃতি, ভবিষ্যতের অঙ্গীকার জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ২০০ মিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

কয়েক দফা কমার পর স্বর্ণের দামে বড় লাফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

টানা কয়েক দফায় কমার পর দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। এবার ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ১৪৯ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন নির্ধারিত দামে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা। সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সকাল ৯টায় সংগঠনটির মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠক হয়। সেখানে স্বর্ণের দাম পুনর্নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা। এর আগে এই ক্যাটাগরির স্বর্ণ প্রতি ভরির দাম ছিল ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। ফলে নতুন সিদ্ধান্তে প্রতি ভরিতে দাম বেড়েছে ৩ হাজার ১৪৯ টাকা।

২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৯ হাজার ১৯০ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ কিনতে ক্রেতাদের গুনতে হবে ১ লাখ ৬১ হাজার ৫৩৮ টাকা। আর সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩২ হাজার ৪৪৫ টাকা।

স্বর্ণের দাম বাড়লেও অপরিবর্তিত আছে রুপার মূল্য। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৩৩ টাকায়। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৯২৫ টাকা নির্ধারিত রয়েছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ