সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ ।। ২৪ কার্তিক ১৪৩৩ ।। ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ড. ইউনূস আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির মাধ্যমে গাদ্দারি করেছেন: জমিয়ত  বাউল ও গ্রাম্য গানের আয়োজন বন্ধের নির্দেশ হুইপ জি কে গউছের  ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে অ্যালার্ম এক ইউনিয়নে তিন নিকাহ রেজিস্ট্রার নিয়োগের সিদ্ধান্ত বাতিলের দাবি  আকাশের অশ্রুধারায় আল্লাহর রহমতের পরশ ঢাকায় বৃষ্টি ও বজ্রপাত, শীত নিয়ে নতুন পূর্বাভাস রাজশাহী জেলা জমিয়তের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা ময়মনসিংহে শুরু হচ্ছে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা ‘ফ্যাসিস্টদের প্রতিহতের তাওফিক’ চেয়ে সংসদে মোনাজাত ব্রাহ্মণবাড়িয়ায় ভাদুঘর কওমী ছাত্র কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক বইমেলা

জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন, বাংলাদেশের নেতৃত্বে ধর্মমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

সৌদি আরবের জেদ্দায় শুরু হয়েছে চার দিনব্যাপী ষষ্ঠ ‘হজ সম্মেলন ও প্রদর্শনী’। হজ ব্যবস্থাপনার আধুনিকায়ন, প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণ এবং হাজিদের সুযোগ-সুবিধা বাড়ানোর লক্ষ্যে আয়োজিত এ আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ধর্ম বিষয়ক মন্ত্রী।

রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এবং ভিশন ২০৩০-এর পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রামের যৌথ উদ্যোগে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের সরকারি প্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।

এবারের সম্মেলনে প্রায় ১২০টি দেশের ধর্মমন্ত্রী ও সরকারি প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন। এতে হজ ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার, স্মার্ট সেবা চালু, হাজিদের অভিজ্ঞতা উন্নয়ন এবং সার্বিক ব্যবস্থাপনার মানোন্নয়ন নিয়ে আলোচনা হচ্ছে।

সম্মেলনের পাশাপাশি আয়োজিত প্রদর্শনীতে অংশ নিয়েছে ৩২৫টিরও বেশি আন্তর্জাতিক ও স্থানীয় প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠান হজযাত্রীদের সেবার মান বাড়ানো, প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা এবং হজ কার্যক্রমকে আরও সহজ ও আধুনিক করার বিভিন্ন প্রযুক্তি ও সমাধান তুলে ধরছে।

এদিকে, সম্মেলনের অংশ হিসেবে সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরের প্রস্তুতি নেওয়া হয়েছে। এ লক্ষ্যে দুই দেশের সংশ্লিষ্ট মন্ত্রীর মধ্যে চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে।

চুক্তির মাধ্যমে ২০২৭ সালের হজ পরিচালনা, হাজিদের সেবা, সার্বিক ব্যবস্থাপনা এবং দুই দেশের সংশ্লিষ্ট কার্যক্রমের বিষয়ে আনুষ্ঠানিক সমঝোতা সম্পন্ন হবে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, এবারের সম্মেলন হজ ব্যবস্থাপনায় আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণ এবং হাজিদের অভিজ্ঞতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এসএইচ/  


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ