বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৮


সংসদে নামাজ কায়েম ও রাষ্ট্রীয়ভাবে জাকাত চালুর দাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদে নামাজ কায়েম এবং রাষ্ট্রীয়ভাবে জাকাত ব্যবস্থা চালুর দাবি জানিয়েছেন রাজশাহী-১ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান। একই সঙ্গে সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ ইমান ও আস্থার বিধান ফিরিয়ে আনারও দাবি জানান তিনি।

বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এসব দাবি জানান মুজিবুর রহমান। এ সময় সংসদ সদস্যদের আমল ও চরিত্র গঠনের গুরুত্ব তুলে ধরে সংসদে নামাজের বিরতির সময় যথাযথভাবে কাজে লাগানোর আহ্বান জানান তিনি।

মুজিবুর রহমান বলেন, সংবিধানে একসময় আল্লাহর প্রতি ইমান ও আস্থার বিষয়টি অন্তর্ভুক্ত ছিল, যা পরবর্তীতে বাতিল করা হয়েছে। দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় বিশ্বাসের কথা উল্লেখ করে তিনি সংসদে আসর ও মাগরিবের নামাজের বিরতির প্রসঙ্গও তুলে ধরেন।

তিনি বলেন, ক্ষমতার দায়িত্ব পাওয়ার পর রাষ্ট্র পরিচালনার অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হওয়া উচিত সালাত কায়েম করা। একই সঙ্গে জাকাত ব্যবস্থার মাধ্যমে সমাজ থেকে ক্ষুধা, দারিদ্র্য ও বেকারত্ব দূর করার উদ্যোগ নেওয়া প্রয়োজন।

রাষ্ট্রীয় পর্যায়ে নামাজ ও জাকাত ব্যবস্থা চালুর আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রশাসনিক উদ্যোগে এসব ব্যবস্থা কার্যকর করা হলে মানুষের চরিত্র গঠন ও সামাজিক কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখবে। পাশাপাশি মানুষের পরকালীন জবাবদিহিতার অনুভূতিও জোরদার হবে।

মুজিবুর রহমানের বক্তব্যের জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ধর্ম পালন ব্যক্তির নিজস্ব স্বাধীনতা ও বিশ্বাসের বিষয়। সংসদীয় কোনো নোটিশের মাধ্যমে কাউকে জোর করে ধর্ম পালনে বাধ্য করা যায় না।

স্পিকার বলেন, ইসলাম মানবতার ধর্ম। সঠিকভাবে ধর্ম পালন করলে বেহেশত লাভ করা যাবে এবং অবহেলা করলে জাহান্নামে যেতে হবে—এটি ধর্মীয় বিধানের বিষয়। তবে সংসদ সদস্যের বক্তব্যে যে অনুভূতি প্রকাশ পেয়েছে, তার প্রতি শ্রদ্ধা জানিয়ে সবাই আল্লাহর বিধান মেনে চলবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

এদিকে সংসদে নামাজের প্রসঙ্গ নিয়ে মুজিবুর রহমানের বক্তব্যের বিরোধিতা করেন ময়মনসিংহ থেকে নির্বাচিত সংসদ সদস্য ফখরুদ্দিন আহমেদ। পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি বলেন, সংসদ সদস্যদের নামাজ আদায়ের বিষয়টি শুধু নির্দিষ্ট কোনো স্থানের সঙ্গে সম্পর্কিত নয়; অনেকে মসজিদের বাইরেও নিয়মিত নামাজ আদায় করেন।

পরে স্পিকার হস্তক্ষেপ করে বিষয়টি নিয়ে আর বিতর্ক না বাড়ানোর নির্দেশ দেন। এরপর সংসদের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত থাকে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ