বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস ‘ক্যানসারের কঠিন সময়ে সুরা আর-রহমানই জুগিয়েছে মানসিক শক্তি’ ময়মনসিংহে সীরাতকেন্দ্রের ‘ইশকে নাবি মেহফিল’ শুক্রবার নেতাকর্মীদের অন্যায়-অবিচার না করার শপথ ধর্মমন্ত্রীর ৮ ফেব্রুয়ারি সৌদি আরবে শুরু হতে পারে পবিত্র রমজান ‘জনরোষ সৃষ্টি হওয়ার আগেই গণভোটের রায় বাস্তবায়ন করুন’ জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎

বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

যে গ্যাসের জন্য আমরা প্রতি বছর ভর্তুকি দিই, গত ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে। গত ফ্যাসিস্ট সরকার ব্যাংকগুলোকে খালি করে দিয়ে গেছে বলে মন্তব্য করেছেন, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। তিনি বলেন, দেশে বিদ্যুৎ এবং গ্যাসের একটু সমস্যা আছে। বিশ্বের কয়েকটি দেশে যুদ্ধ চলছে। বিশ্বের পরাশক্তিগুলো নিজেদের খেলায় ব্যস্ত।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় কুমিল্লা জেলা শিল্পকলা অ্যাকাডেমির হলরুমে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আমাদের প্রধানমন্ত্রী ১৭-১৮ ঘণ্টা কাজ করে যাচ্ছেন। বেশিরভাগ মন্ত্রী-এমপিরাই চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু স্রোতের বিরুদ্ধে আমরা সাঁতার কাটছি। ইনশাআল্লাহ এই সংকট আমরা কাটিয়ে উঠব।

তিনি বলেন, গত ১৬-১৭ বছর আমরা কথা বলতে পারি নাই। প্রতিষ্ঠাবার্ষিকী ঠিকমতো উদযাপন করতে পারিনি। পুলিশের হামলা, ছাত্রলীগের হামলা। দেশে গণতন্ত্র বলে কিছু ছিল না। আজকে অনেক মানুষের রক্তের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে আবার আমরা কথা বলতে পারছি। গণতন্ত্রে বসবাস করতে পারছি। যতবার দেশ সমস্যায় পড়েছে, গণতন্ত্রহীনতায় পড়েছে, ততবার জিয়া পরিবার এগিয়ে এসে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমের সভাপতিত্বে এসময় বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমিরুজ্জামান আমির, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবুসহ অন্যরা উপস্থিত ছিলেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ