নিজস্ব প্রতিবেদক
আগামী ২০২৭ সালের পবিত্র রমজান মাস সৌদি আরবে ৮ ফেব্রুয়ারি (সোমবার) শুরু হতে পারে। তবে রমজান শুরুর তারিখ চূড়ান্ত হবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখার ওপর ভিত্তি করে।
ইসলামি বর্ষপঞ্জি অনুযায়ী, ২০২৭ সালের রমজান মাস হবে ১৪৪৮ হিজরির রমজান। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, সৌদি আরবে ৮ ফেব্রুয়ারি, সোমবার থেকে রমজান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
চাঁদ দেখা গেলে ৭ ফেব্রুয়ারি সন্ধ্যার পর থেকেই ১৪৪৮ হিজরির রমজান মাস শুরু হওয়ার ঘোষণা আসতে পারে এবং ৮ ফেব্রুয়ারি প্রথম রোজা পালিত হবে। তবে চাঁদ দেখা না গেলে শাবান মাস ৩০ দিন পূর্ণ হওয়ার পর এক দিন পিছিয়ে রমজান শুরু হতে পারে।
সৌদি আরবসহ বিশ্বের মুসলিম দেশগুলোতে রমজান মাসের শুরু ও শেষ চাঁদ দেখার ওপর নির্ভরশীল। ফলে জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাস থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ঘোষণা না দেওয়া পর্যন্ত তারিখটি সম্ভাব্য হিসেবেই বিবেচিত হবে।
সাধারণত সৌদি আরবের পরদিন বাংলাদেশে পবিত্র রমজান শুরু হয়। সে হিসেবে বাংলাদেশে রমজান শুরু হতে পারে ৯ ফেব্রুয়ারি। সূত্র: ইসলামিক ইনফরমেশন
আরএইচ/