মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ ।। ২২ আষাঢ় ১৪৩৩ ।। ২২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবসের আয়োজনের নিন্দা হেফাজতে ইসলামের ‘ইসলামী আন্দোলনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানুষের আস্থা ধরে রাখা’ ‘ছাত্র-জনতার রক্ত নিয়ে তামাশা করতে কাউকে সংসদে পাঠানো হয়নি’ হারাম দৃষ্টি কেড়ে নেয় হালাল সৌন্দর্য মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান মাদরাসা সংরক্ষণ পরিষদের  সব আলিয়া মাদরাসায় প্রতিদিন পিটি ও খেলাধুলা বাধ্যতামূলক নওমুসলিমদের পুনর্বাসনে খাইরুল উম্মাহ ফাউন্ডেশনের অনন্য উদ্যোগ প্রতিবাদের ভাষায় অশ্লীলতা: সামাজিক অবক্ষয়ের এক নতুন সংকট মাদরাসা শিক্ষার ভূয়সী প্রশংসা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর আওয়াবিন নামাজের ফজিলত ও নিয়ম

যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা শুরু, বিচারক প্যানেলে বাংলাদেশি ক্বারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিসে ১২তম ইমাম আল-শাতিবি আন্তর্জাতিক পবিত্র কুরআন হিফজ ও দশ কিরাআত প্রতিযোগিতা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত কোরআনের হাফেজ, কিরাআত বিশারদ ও গবেষকদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ আন্তর্জাতিক আয়োজনকে কুরআনচর্চার অন্যতম মর্যাদাপূর্ণ আসর হিসেবে বিবেচনা করা হচ্ছে।

আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে এক হাজারেরও বেশি প্রতিযোগী অংশ নিয়েছেন। পবিত্র কোরআনের হিফজ ও দশ কিরাআতের ওপর তাদের দক্ষতা যাচাই করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কুরআন বিশারদদের সমন্বয়ে গঠিত বিচারক প্যানেল।

এবারের বিচারক প্যানেলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন দেশের শায়খুল কুররা শায়খ আহমদ বিন ইউসুফ আল-আজহারী। তিনি এ দায়িত্ব পালনের সুযোগকে মহান আল্লাহর বিশেষ অনুগ্রহ উল্লেখ করে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

আন্তর্জাতিক বিচারক প্যানেলে আরও রয়েছেন মিসরের সাবেক প্রধান ক্বারী শায়খ ড. আহমদ ঈসা আল-মাসরাওয়ী, তুরস্কের শায়খ হাফিজ উসমান শাহিন, জর্ডানের ড. আহমদ আল-কুদাহ ও শায়খ হাসান আবু আল-নার, মালয়েশিয়ার শায়খ আবদুল করিম বিন জাকারিয়া, তিউনিসিয়ার শায়খ আবদুল মুনইম আল-মাকসাবি, সোমালিয়ার শায়খ খাদের বাহি, মিসরের শায়খ আহমদ মাবরুক এবং যুক্তরাষ্ট্রের শায়খ আবদুর রুকন আল-সুসি।

/আইও


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ