সোমবার, ২৪ আগস্ট ২০২৬ ।। ৮ ভাদ্র ১৪৩৩ ।। ১১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বজয়ী দুই হাফেজকে বরণ করলো আওয়ার ইসলাম ​আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানের সাক্ষ্য দিলেন সাধারণআলেম সমাজের মুখপাত্র  খাদিজা (রা.) ও বরকতময় সংসার গুম-খুনের শিকারদের জন্য হচ্ছে আলাদা অধিদপ্তর মুন্সিগঞ্জে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু মাছের উৎপাদন বাড়াতে হবে, মানের সঙ্গে আপস নয়: কৃষিমন্ত্রী প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র দাখিল করলেন জহির উদ্দিন স্বপন কওমি শিক্ষার্থীদের আযহার বিশ্ববিদ্যালয়ে ১৩ বিষয়ে পড়ার সুযোগ হেফাজতের সন্দেহ দূর করতে আলেম-উলামাদের সঙ্গে কথা বলব: ধর্ম প্রতিমন্ত্রী লিংকন রাহুল গান্ধীর সভায় ১০ কোটি রুপি খরচের অভিযোগ বিজেপির

প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র দাখিল করলেন জহির উদ্দিন স্বপন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আনুষ্ঠানিকভাবে যোগদানপত্র জমা দিয়েছেন তার সদ্য নিয়োগপ্রাপ্ত রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।

রোববার (২৩ আগস্ট) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে তিনি এ যোগদানপত্র তুলে দেন।

জানা গেছে, সদ্য সাবেক তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন শুক্রবার (২১ আগস্ট) মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। এরপর শনিবার (২২ আগস্ট) তাকে পূর্ণ মন্ত্রীর মর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয় সরকার।

উল্লেখ্য, শনিবার (২২ আগস্ট) জহির উদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে মন্ত্রীর মর্যাদায় নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। 

প্রজ্ঞাপন জারির পরদিন আজ বিকেলেই সচিবালয়ে গিয়ে প্রধানমন্ত্রীর হাতে নিজের যোগদানপত্র তুলে দিয়ে নতুন এ দায়িত্ব গ্রহণ করলেন জহির উদ্দিন স্বপন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ