মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮


বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের বন্যা দুর্গত মানুষের সহায়তায় ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া। প্রতিষ্ঠানের মুহতামিম মুফতি একরাম হোসেন ওদুদীর নেতৃত্বে জামিয়ার শিক্ষকবৃন্দের একটি প্রতিনিধি দল সোমবার (১৩ জুলাই) হাতিয়ারকুল কাসেমিয়া নূরুল আলম মাদরাসাকে কেন্দ্র করে আশপাশের বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।

ত্রাণ বিতরণ কার্যক্রমে হাতিয়ারকুল কাসেমিয়া নূরুল আলম মাদরাসার মুহতামিম মুফতি মনসুরুল হক সিদ্দিকী সার্বিক সহযোগিতা, সমন্বয় ও তত্ত্বাবধানের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর আন্তরিক সহযোগিতায় দুর্গত মানুষের কাছে সুশৃঙ্খল ও কার্যকরভাবে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে।

এ উপলক্ষে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার পক্ষ থেকে মুফতি মনসুরুল হক সিদ্দিকীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। একই সঙ্গে বন্যাদুর্গত মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় সংশ্লিষ্ট সকলের অবদানের প্রশংসা করা হয়।

প্রতিনিধি দল মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, তিনি যেন এই মানবিক খিদমত কবুল করেন, সংশ্লিষ্টদের উত্তম জাযায়ে খায়ের দান করেন এবং বন্যাকবলিত সকল অসহায় মানুষের দুর্ভোগ দূর করে তাঁদের ওপর তাঁর অশেষ রহমত বর্ষণ করেন।

আওয়ার ইসলাম/জেডএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ