বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৫ ভাদ্র ১৪৩৩ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ে স্থান পাচ্ছে জুলাই অভ্যুত্থানের নানা বিষয় হজের ব্যয় কমাতে বড় অঙ্কের খরচ কমিয়েছে সরকার: ধর্মমন্ত্রী মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী

ফের পাল্টাপাল্টি সংঘর্ষে ইরান-যুক্তরাষ্ট্র


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে সোমবার দিবাগত রাতে ইরানের বিভিন্ন স্থাপনায় নতুন করে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। হামলার আগে ট্রাম্প এক সাক্ষাৎকারে বলেছিলেন, ইরানকে আরও কঠোরভাবে লক্ষ্যবস্তু করা হবে।

মঙ্গলবার (১৪ জুলাই) দিবাগত রাত থেকে যুক্তরাষ্ট্র ইরানে নতুন করে সামরিক হামলা চালিয়েছে।

হামলার পর ইরানের বিভিন্ন সংবাদমাধ্যম জানায়, বন্দর আব্বাস, কিশ, কেশম ও আবু মুসা দ্বীপে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এছাড়া বুশেহর প্রদেশের জাম শহরেও বিস্ফোরণের খবর পাওয়া গেলেও ক্ষয়ক্ষতির বিস্তারিত সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এদিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তারা হরমুজ প্রণালিতে দুটি ‘অপরাধী’ তেলবাহী সুপারট্যাংকারে হামলা চালিয়েছে। তাদের অভিযোগ, জাহাজ দুটি যুক্তরাষ্ট্রের প্ররোচনায় ওমানের জলসীমা দিয়ে চলাচল করছিল এবং নেভিগেশন ব্যবস্থা বন্ধ রেখেছিল। সতর্কবার্তা অমান্য করায় সেগুলোতে হামলা চালানো হয়েছে।

আওয়ার ইসলাম/জেডএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ