শনিবার, ২৩ মে ২০২৬ ।। ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতনের প্রতিবাদে কোটচাঁদপুরে হেফাজতের বিক্ষোভ মিছিল খাগড়াছড়িতে ক্বওমি মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদের নবীন আলেম সংবর্ধনা অনুষ্ঠিত হজ করতে সৌদি আরব গেলেন সেনা প্রধান সিলেট-৫ আসনের সাবেক এমপির শয্যাপাশে মুফতি আবুল হাসান রাত ১টার মধ্যে ১১ অঞ্চলে কালবৈশাখী ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর সঙ্গে সিটি করপোরেশনের প্রশাসকদের বৈঠক হরমুজে ইরানের নিয়ন্ত্রণ নিয়ে কঠোর সতর্কতা আমিরাতের ‘দ্রুতবিচারের দাবিকে মধ্যযুগীয় বলে জনতার সঙ্গে উপহাস করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী’ মসজিদে হারামের খুতবায় হজের পবিত্রতা ও শৃঙ্খলা রক্ষার আহ্বান ‘ধর্ষকের প্রকাশ্য মৃত্যুদণ্ডকে মধ্যযুগীয় বলা ইসলামি মূল্যবোধের প্রতি অবজ্ঞা’

নির্বাচনে অর্থের উৎস খুঁজতে ইসলামী ব্যাংকের লেনদেন তদন্তের দাবি এ্যানির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বেশ কিছু গুরুত্বপূর্ণ ও বিস্ফোরক মন্তব্য করেছেন।

বৃস্পতিবার (২৩ এপ্রিল) স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অধিবেশনে তিনি সদ্য সমাপ্ত নির্বাচনে বিপুল পরিমাণ অর্থের ব্যবহারের বিষয়টি সামনে আনেন।

তিনি অভিযোগ করেন, নির্বাচনী আচরণবিধিতে ব্যয়ের সীমা থাকলেও বাস্তবে প্রচুর টাকার ছড়াছড়ি হয়েছে।

এই অর্থের উৎস নিশ্চিত করতে তিনি ইসলামী ব্যাংকের গত দেড় বছরের লেনদেন তদন্ত করার জোরালো দাবি জানান।

এ্যানি বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছিলেন নির্বাচনটা কঠিন হবে। মাঠে গিয়ে বুঝেছি আসলেই নির্বাচন কঠিন। নির্বাচনে এত টাকার ছড়াছড়ি কোত্থেকে আসলো বুঝতে পারিনি। আমি অনুরোধ করবো, আজকে ইসলামী ব্যাংক নিয়ে কথা হচ্ছে। গত দেড় বছরে যদি ইসলামী ব্যাংক নিয়ে আমরা একটু তদন্ত করি, হয়তো পাওয়া যাবে এ টাকাগুলো কোত্থেকে এসেছে। কারণ নির্বাচনী আচরণবিধিতে খরচের সীমা থাকলেও মাঠে গিয়ে দেখেছি কত টাকা খরচ হচ্ছে।’

ছাত্র রাজনীতি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভূমিকা নিয়ে কথা বলতে গিয়ে মন্ত্রী জানান, আন্দোলনকারীদের তিনি ব্যক্তিগতভাবে সাহস দিলেও তাদের নতুন রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্তটি সঠিক ছিল না। তিনি মনে করেন, তারা দল গঠন না করে আগের অবস্থানে থাকলে তাদের শক্তি ও গ্রহণযোগ্যতা আরও বৃদ্ধি পেত।

একইসাথে ৫ আগস্টের পরবর্তী সময়েও ছাত্র রাজনীতিতে অস্ত্র ও সহিংসতার উপস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, বর্তমান জেনারেশন এই ধারা পছন্দ করে না। জ্বালানি সংকটের মতো ছাত্র রাজনীতির সংস্কার নিয়েও সংসদে আলোচনার প্রস্তাব দেন তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে এ্যানি উল্লেখ করেন যে, বৈশ্বিক অস্থিরতার মাঝেও তিনি দেশকে স্থিতিশীল রেখেছেন। টাইম ম্যাগাজিনের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় তার স্থান পাওয়া দেশের জন্য এক বিশাল গৌরব। জিয়া পরিবারের তিন প্রজন্মের নেতৃত্বের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরার পাশাপাশি তিনি ফ্যামিলি কার্ড ও খাল খনন কর্মসূচির মতো উদ্যোগের প্রশংসা করেন। এছাড়া 'জুলাই সনদ' প্রসঙ্গে তিনি বিরোধীদের আশ্বস্ত করে বলেন, সরকার এই সনদের প্রতিটি শব্দ বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ