বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি মরুর বুকে সত্যবাদী কিশোর ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম’—রবার্তো কার্লোসকে কাবার ইমামের অভিনন্দন ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭১ গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৬ টানা বৃষ্টিতে দারুল উলুম দেওবন্দের ‘বাবুজ জাহির’ ভবন ভাঙার সিদ্ধান্ত

তারেক রহমানকে ঈদের শুভেচ্ছা জানালেন মোদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 
বৃহস্পতিবার (১৯ মার্চ) পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি আন্তরিক শুভকামনা জানান।

চিঠিতে মোদি বলেন, ভারতের জনগণ ও সরকারের পক্ষ থেকে তিনি বাংলাদেশসহ বিশ্বের মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানাচ্ছেন। পবিত্র রমজান মাসজুড়ে ইবাদত ও সংযম পালনের পর ঈদুল ফিতর মানবিকতা, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের চিরন্তন মূল্যবোধকে স্মরণ করিয়ে দেয় বলেও উল্লেখ করেন তিনি।

ভারতের প্রধানমন্ত্রী বলেন, এই উৎসব বিশ্বব্যাপী শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য ও সুখের বার্তা বহন করে। একই সঙ্গে বাংলাদেশ ও ভারতের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এই শুভেচ্ছা বার্তাকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক ও কূটনৈতিক সৌহার্দ্য আরও জোরদারের ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ