
|
তারেক রহমানকে ঈদের শুভেচ্ছা জানালেন মোদি
প্রকাশ:
১৯ মার্চ, ২০২৬, ০৬:০৩ বিকাল
নিউজ ডেস্ক |
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চিঠিতে মোদি বলেন, ভারতের জনগণ ও সরকারের পক্ষ থেকে তিনি বাংলাদেশসহ বিশ্বের মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানাচ্ছেন। পবিত্র রমজান মাসজুড়ে ইবাদত ও সংযম পালনের পর ঈদুল ফিতর মানবিকতা, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের চিরন্তন মূল্যবোধকে স্মরণ করিয়ে দেয় বলেও উল্লেখ করেন তিনি। ভারতের প্রধানমন্ত্রী বলেন, এই উৎসব বিশ্বব্যাপী শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য ও সুখের বার্তা বহন করে। একই সঙ্গে বাংলাদেশ ও ভারতের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এমএম/ |