
|
পল কাপুরের সঙ্গে বিএনপির বৈঠক
প্রকাশ:
০৫ মার্চ, ২০২৬, ০১:৪৯ দুপুর
নিউজ ডেস্ক |
ঢাকায় সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেয়। বৃহস্পতিবার (৫ মার্চ) বেলা ১১টায় ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে মঈন খান বলেন, বিভিন্ন দেশের সাথে পারস্পারিক সম্পর্ক, পররাষ্ট্রনীতি, রাজনৈতিক সম্পর্ক ও বিএনপির দলীয় পলিসি নিয়ে আলোচনা হয়েছে। দুইদেশের জনগণের মধ্যে পারস্পারিক সম্পর্ক, কূটনৈতিক, অর্থনৈতিক, বৈদেশিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। মঈন খান আরও বলেন, আজকে যেসব বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে সেটা মূলত দু'দেশের জনগণের মধ্যে পারস্পরিকের বিষয় নিয়ে। এছাড়া ভবিষ্যৎ সরকারের নীতিমালা বিষয়গুলো নিয়ে। আজকে বিশ্বের বিভিন্ন দেশে যে ঘটনাপ্রবাহ এ সমস্ত বিষয়ে সার্বিক আলোচনা হয়েছে বলে জানান তিনি। তিনি আরও জানান, ভবিষ্যতে আমেরিকা যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রথমত আমাদের যে ডিপ্লোম্যাটিক রিলেশন, দ্বিতীয়তঃ আমাদের বৈদেশিক সম্পর্ক এবং তৃতীয়তঃ আমাদের সাথে তাদের যে অর্থনৈতিক সম্পর্ক সে বিষয় আলোচনা হয়েছে। বিএনপির এই নেতা বলেন, আলোচনা হয়েছে বর্তমান সরকার আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাস করি। আমরা একটি স্বৈরাচার শাসনব্যবস্থার অবসান ঘটিয়ে জনগণের সমর্থনে আমরা একটি এর আগে, গত মঙ্গলবার (৩ মার্চ) রাত ৮টার পর দুই দিনের সফরে দিল্লি হয়ে ঢাকায় পৌঁছান যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। আইএইচ/ |