মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ ।। ১৮ ফাল্গুন ১৪৩২ ।। ১৪ রমজান ১৪৪৭

শিরোনাম :
সব ধরনের এ‌ন্ট্রি ভিসার মেয়াদ এক মাস বাড়ানোর সিদ্ধান্ত কাতারের হাবিবুর রহমান যুক্তিবাদীর জানাজা বায়তুল মোকাররমে রিয়াদে কানাডার দূতাবাস বন্ধের ঘোষণা উপনির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রীর বগুড়া সফর স্থগিত মসজিদুল হারামের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোবাইল চার্জিং স্টেশন চালু রমজানে বাংলাদেশের জন্য সৌদির বিশেষ কর্মসূচি ‘নারী ও শিশুর প্রতি নৃশংসতা রোধে অপরাধের শাস্তি দৃশ্যমান ও কঠোর হতে হবে’ দিনে তিন বার মশা নিধন কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত ডিএনসিসির প্রখ্যাত বক্তা মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী আর নেই নদী তীরবর্তী এলাকায় জনসেবামূলক কাজ অব্যাহত রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ 

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বাহরাইনের রাজার শোক প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে বাহরাইনে এক বাংলাদেশি নাগরিকের মর্মান্তিক মৃত্যু হওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বাহরাইনের রাজা হামাদ বিন ইসা আল খলিফা। 

সোমবার (২ মার্চ) দিবাগত রাতে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল লতিফ বিন রশিদ আল জায়ানি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে টেলিফোন করে রাজার পক্ষ থেকে এই শোকবার্তা জানান।

টেলিফোনে আলাপকালে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ওই বাংলাদেশি প্রবাসীর মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন এবং এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় বাহরাইন সরকারের পক্ষ থেকে গভীর দুঃখ প্রকাশ করেন।

বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী তার দেশের রাজার পক্ষ থেকে বলেন যে, বাহরাইন সরকার সেখানে বসবাসরত সকল বাংলাদেশি নাগরিকের জানমালের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে বদ্ধপরিকর। বর্তমানে উদ্ভূত পরিস্থিতিতে প্রবাসীদের কল্যাণ নিশ্চিতে বাহরাইন সরকার ইতিমধ্যে প্রয়োজনীয় সকল জরুরি ব্যবস্থা গ্রহণ করেছে এবং ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশ্বস্ত করেন। 

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দেশটির এই সংকটাপন্ন সময়ে বাহরাইন সরকারের দায়িত্বশীল ভূমিকা ও প্রবাসীদের পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

এর আগে গত সোমবার বিকেলেও দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে টেলিফোনে আলাপ হয়েছিল, যেখানে বাহরাইনের সামগ্রিক পরিস্থিতি ও প্রবাসী বাংলাদেশিদের অবস্থা নিয়ে আলোচনা হয়। উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনার জের ধরে ইরানের ছোড়া মিসাইলের ধ্বংসাবশেষ বাহরাইনের জনবহুল এলাকায় আছড়ে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে। 

এই ঘটনার পর থেকেই বাহরাইনে থাকা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে এক ধরনের উদ্বেগ ছড়িয়ে পড়লেও দেশটির উচ্চপর্যায় থেকে নিরাপত্তার আশ্বাস দেওয়ায় কিছুটা প্রশমিত হবে বলে ধারণা করা হচ্ছে।

বাহরাইন সরকার নিহত বাংলাদেশি নাগরিকের মরদেহ দ্রুত দেশে পাঠানো এবং নিহতের পরিবারের জন্য প্রয়োজনীয় আইনি সহায়তা প্রদানেও সহযোগিতা করবে বলে ইঙ্গিত পাওয়া গেছে। 

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ