শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬ ।। ৭ ফাল্গুন ১৪৩২ ।। ৪ রমজান ১৪৪৭

শিরোনাম :
উলামা মাশায়েখ ও মাদরাসার ছাত্রদের সম্মানে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর ইফতার মাহফিল  খতমে নবুওয়াত বিরোধীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা : প্রধানমন্ত্রী ২ দিন বৃষ্টির আভাস জানিয়ে আবহাওয়া অফিসের বার্তা ১৫ ব্যবসায়ীকে জরিমানা করল ভ্রাম্যমাণ আদালত শেয়ার বাজারসহ ব্যবসা-বাণিজ্যে বিনিয়োগ বাড়বে: অর্থমন্ত্রী রমজান উপলক্ষে ৮২৩ খাদ্যপণ্যে বিশেষ ছাড় আরব আমিরাতে প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের আটজনের দফতর বণ্টন কে কোন দফতরে? রমজানের পবিত্রতা রক্ষায় দিনের বেলা হোটেল বন্ধ রাখার আহ্বান খেলাফত মজলিসের ‘মানুষকে ডাক্তারের পেছনে নয়, ডাক্তার মানুষের পেছনে ঘুরবে’

উলামা মাশায়েখ ও মাদরাসার ছাত্রদের সম্মানে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর ইফতার মাহফিল 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ প্রতিমন্ত্রী আলহাজ্ব অনিন্দ্য ইসলাম অমিত আজ দ্বিতীয় রমজানে আর নির্বাচিত এলাকা যশোর তিন আসনের সর্বস্তরের ওলামায়ে কেরাম ও মাদ্রাসার ছাত্রদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেন। 

ইফতার মাহফিলের আলোচনায় প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম আমির বলেন, মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত মুহাম্মাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সালামের ন্যায়পরায়ণ ও তার ভিত্তিতে আগামীর বাংলাদেশ গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর। আপনারা দোয়া করবেন আমরা যেন সুন্দরভাবে বাংলাদেশের উন্নতি অগ্রগতির জন্য অবদান রাখতে পারে।

ইফতার মাহফিলে আলোচনা করেন যশোর দারুল আরকাম মাদ্রাসার মুহতামিম ও ইমাম পরিষদের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল মান্নান, দড়াটানা মাদ্রাসার মুহতামিম মাওলানা রুহুল আমিন।

অন্যান্যদের ভিতরে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল কাদের, মুফতি মুজিবুর রহমান, মাওলানা নাজির উদ্দিন, মাওলানা হামিদুল ইসলাম, মাওলানা বেলায়েত হোসেন , মাওলানা আমানুল্লাহ কাসেমী মুফতি উবায়দুল্লাহ শাকির প্রমুখ।

ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন রেল স্টেশন মাদ্রাসার মুহতামিম ও ইমাম পরিষদের সভাপতি মাওলানা আনোয়ারুল করিম যশোরী। ইফতার মাহফিলে ৫ শতাধিক ওলামায়ে কেরাম ও মাদ্রাসার হাফেজ ও এতিম ছাত্র উপস্থিত ছিল।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ