মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক

ইসিতেও প্রার্থিতা ফিরে পেলেন না মহিউদ্দিন রনি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রেলে অব্যবস্থাপনার বিরুদ্ধে আন্দোলন করে দেশজুড়ে পরিচিতি পাওয়া মহিউদ্দিন রনি এবার নির্বাচনি দৌড় থেকে ছিটকে গেলেন। রিটার্নিং কর্মকর্তার পর নির্বাচন কমিশনও (ইসি) তার আপিল আবেদন খারিজ করে দিয়েছে। শনিবার (১০ জানুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে শুনানি শেষে রনির মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত বহাল রাখে ইসি। এর আগে ঢাকা-১৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তিনি।

মনোনয়নপত্র বাতিলের মূল কারণ ছিল স্বতন্ত্র প্রার্থীর জন্য প্রয়োজনীয় ১ শতাংশ ভোটারের সমর্থনসূচক স্বাক্ষরের তথ্যে গড়মিল। রনি জানান, ইসি থেকে তাকে জানানো হয়েছে যে তার জমা দেওয়া স্বাক্ষরের মধ্যে ১০ জনের নমুনা যাচাই করতে গিয়ে ২ জন ভোটারকে খুঁজে পাওয়া যায়নি। এই ‘ভুয়া স্বাক্ষর’ বা তথ্যের অসামঞ্জস্যতার অভিযোগেই তার প্রার্থী হওয়ার স্বপ্ন শেষ হয়ে গেল।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ১০ জানুয়ারি থেকে শুরু হওয়া এই আপিল শুনানি চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত। এরপর ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারিত রয়েছে। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর ২১ জানুয়ারি প্রতিদ্বন্দ্বীদের মাঝে প্রতীক বরাদ্দ করবেন রিটার্নিং কর্মকর্তারা। প্রতীক পাওয়ার পর ২২ জানুয়ারি থেকে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রচারণায় নামতে পারবেন।

আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত নির্বাচনি প্রচারণা চালানোর সুযোগ পাবেন প্রার্থীরা। এরপর সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ