শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ

শাপলা চত্বর হত্যা: হাসিনাসহ ৪০ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল আজ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: 

২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্য আসামিদের বিরুদ্ধে আজ সোমবার (২৭ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করা হতে পারে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রসিকিউশনের পক্ষ থেকে অভিযোগপত্র জমা দেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অভিযোগ দাখিলের পর ট্রাইব্যুনাল তা আমলে নিয়ে পরবর্তী আইনি কার্যক্রম নির্ধারণ করবেন।

এর আগে গত ১৯ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম সাংবাদিকদের জানান, শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত সংস্থার খসড়া প্রতিবেদন প্রসিকিউশনের হাতে পৌঁছেছে। প্রতিবেদনে দণ্ডপ্রাপ্ত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক সেনাপ্রধান, সাবেক আইজিপিসহ মোট ৪০ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের প্রাথমিক ভিত্তি পাওয়া গেছে।

তিনি জানান, তদন্ত প্রতিবেদনে শেখ হাসিনা ও সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজসহ ৪০ জনের বেশি ব্যক্তিকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। আসামিদের তালিকায় সাবেক আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের পাশাপাশি একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল হক বাবু, সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা এবং সাংবাদিক শাহরিয়ার কবীরের নামও রয়েছে।

চিফ প্রসিকিউটর বলেন, তদন্ত সংস্থা তাদের প্রতিবেদন প্রসিকিউশনের কাছে জমা দিয়েছে। সেটি পর্যালোচনা শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে।

এদিকে মামলার অগ্রগতি জানতে গত ১৯ জুলাই হেফাজতে ইসলামের ১৫ থেকে ১৬ সদস্যের একটি প্রতিনিধিদল চিফ প্রসিকিউটরের কার্যালয়ে সাক্ষাৎ করেন। সংগঠনটির সিনিয়র নায়েবে আমির আব্দুল হামিদ (মধুপুর পীর সাহেব)-এর নেতৃত্বে প্রতিনিধি দলে যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক, মুফতি হারুন ইজহার, মুফতি মীর ইদ্রিসসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

আওয়ার ইসলাম/জেডএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ