সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮


দারুল উলুম দেওবন্দে আজ বাদ মাগরিব ইসলাহি জলসা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: 

উপমহাদেশের শীর্ষ দীনি বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দের শিক্ষার্থীদের উদ্দেশে আজ সোমবার (২৭ জুলাই) ইসলাহি জলসা অনুষ্ঠিত হবে।

 সাধারণ ছাত্রছাত্রীদের উদ্দেশে জারি করা একটি জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ ১২ সফর ১৪৪৬/১৪৪৭ হিজরি রোজ সোমবার, বাদ মাগরিব দারুল উলুমের সংলগ্ন মসজিদে রশিদে এক বিশেষ ইসলাহি জলসার আয়োজন করা হয়েছে।

উক্ত ইসলাহি জলসায় বয়ান করবেন দারুল উলুম দেওবন্দের শূরার সম্মানিত সদস্য হজরত মাওলানা রহমতুল্লাহ এবং দারুল উলুম দেওবন্দের সম্মানিত উস্তাদে হাদিস হজরত মাওলানা মুফতি আমিন।

বিজ্ঞপ্তিতে দারুল উলুমের সমস্ত ছাত্রকে যথাসময়ে উক্ত ইসলাহি সভায় উপস্থিত থেকে উপকৃত হওয়ার জন্য বিশেষভাবে নির্দেশ ও আহ্বান জানানো হয়েছে।

আওয়ার ইসলাম/জেডএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ