শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

মাওলানা ইসমাঈল বরিশালী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

কওমি মাদরাসার বোর্ডগুলোর সর্বোচ্চ অথরিটি আল হাইয়াতুল উলয়ার পরীক্ষা নিয়ন্ত্রক, হজরত হাফেজ্জী হুজুর রহ.-এর অন্যতম খলিফা এবং জামিয়া নুরিয়া কামরাঙ্গীরচরের শায়খুল হাদিস মাওলানা ইসমাঈল বরিশালী হুজুর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। 

তিনি বর্তমানে রাজধানীর ধানমন্ডি শংকর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা গুরুতর।

মাওলানা ইসমাঈল বরিশালীর পূর্ণ সুস্থতা ও নেক হায়াতের জন্য সবার কাছে দোয়া কামনা করা হয়েছে। 

দেশের প্রবীণ এই আলেমে দীন বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছেন। তিনি গত বছরের মে মাসে স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হয়ে বেশ কিছু দিন চিকিৎসা নেন। 

মাওলানা ইসমাঈল বরিশালী হজরত হাফেজ্জী হুজুর রহ.-এর সান্নিধ্যপ্রাপ্ত ও তাঁর খলিফা। বর্তমানে তিনি জামিয়া নূরিয়া কামরাঙ্গীরচরের শাইখুল হাদিস এবং প্রতিষ্ঠানটির সাত সদস্যবিশিষ্ট পরিচালনা বোর্ডের একজন সদস্য। নূরিয়ার পাশাপাশি তিনি দেশের বিভিন্ন মাদরাসায়ও হাদিসের দরস প্রদান করে থাকেন।

প্রবীণ এই আলেম শুরু থেকেই আল-হাইয়্যাতুল উলয়া লিল-জামিয়াতিল কওমিয়ার পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করে আসছেন। এর আগে তিনি বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের পরীক্ষা নিয়ন্ত্রক ছিলেন। দেশ-বিদেশে তাঁর হাজার হাজার ছাত্র ও ভক্ত-মুরিদান রয়েছেন।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ