বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

দুই মামলায় জামিন পেলেন এনসিপি নেতা আখতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিভিন্ন অভিযোগে দায়ের করা দুই মামলায় জামিন পেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আখতার হোসেন। রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার এই জামিন আবেদন মঞ্জুর করেন।

আখতার হোসেনের আইনজীবী আব্দুল্লাহ আল ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ শাহবাগ থানায় বিগত সরকারের আমলে করা ভিন্ন ভিন্ন অভিযোগের দুটি মামলায় জামিন শুনানি অনুষ্ঠিত হয়। আদালত শুনানি শেষে তার জামিন আদেশ দেন।

আইনজীবী আরও বলেন, আখতার হোসেনের বিরুদ্ধে মোট ছয়টি মামলা ছিল। এর মধ্যে কয়েকটি মামলা থেকে তিনি খালাস পেয়েছেন। আজ নতুন করে আরও দুটি মামলায় জামিন পেলেন।

বিগত সরকারের আমলে রাজনৈতিক বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে শাহবাগ থানায় এসব মামলা দায়ের করা হয়েছিল বলে জানান সংশ্লিষ্ট আইনজীবী।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ