বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

বিশ্বজয়ী হাফেজ আনাসের সঙ্গে আসিফ মাহমুদের সৌজন্য সাক্ষাৎ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মিসরে কোরআন প্রতিযোগিতায় ৭০টি দেশকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করা হাফেজ আনাস বিন আতিকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে সদ্য পদত্যাগ করা আসিফ মাহমুদ সুজন ভুঁইয়া। 

রোববার (১৪ ডিসেম্বর) এই সাক্ষাৎকারে হাফেজ আনাসের শিক্ষক মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা ও পরিচালক শায়খ নেছার আহমদ আন-নাছিরী উপস্থিত ছিলেন। 

কিছুদিন আগে কামরাঙ্গীরচরে একটি মাদরাসা পরিদর্শনে আসিফ মাহমুদ বলেছিলেন, ক্রীড়াক্ষেত্রে বাংলাদেশ যেমন নিয়মিত সাফল্য পাচ্ছে, তেমনই বিশ্বব্যাপী বিভিন্ন কুরআন ও সিরাত প্রতিযোগিতায় বাংলাদেশ ঈর্ষণীয় সাফল্য নিয়ে আসছে। 

সম্প্রতি মিসরে অনুষ্ঠিত বিশ্ব কুরআন প্রতিযোগিতায় ৭০টি দেশকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হন বাংলাদেশের হিফজ মাদরাসা মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্র হাফেজ আনাস বিন আতিক। এই সংবাদ পাওয়ার পরই আসিফ মাহমুদ হাফেজ আনাসের সাথে সাক্ষাতের ইচ্ছা প্রকাশ করেন এবং মাদরাসা কর্তৃপক্ষের সাথে যোগাযোগের মাধ্যমে তাঁর সাথে দেখা করেন। 

প্রসঙ্গত, হাফেজ আনাস এর আগেও দুইবার বিশ্ব কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ