বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা সরকারের সীমান্তের স্পর্শকাতর এলাকায় কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ বাংলাদেশে আশ্রয় নেওয়া ২ লাখ ৮৩ হাজার রোহিঙ্গাকে স্বীকৃতি দিয়েছে মিয়ানমার মাত্র ১৬ দিনে প্রবাসী আয় ১৭২ কোটি ৯০ লাখ মার্কিন ডলার ‘কিশোর গ্যাংয়ের ফেসবুক-টিকটক আইডি সার্বক্ষণিক মনিটরিং করছে পুুলিশ’ হামের টিকায় গাফিলতি পেলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর আস-সুন্নাহ ফাউন্ডেশনের বিশেষ ইমাম প্রশিক্ষণ এবার রাজশাহীতে কুরআন, কাবা ও ‘পাই’ (π): এক বিস্ময়কর সংখ্যার ইঙ্গিত দিরাই জামেয়ার মুহতামিম হলেন ড. মাওলানা শুয়াইব আহমদ ময়মনসিংহে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, অতঃপর ডাকাতি

ইন্দোনেশিয়ায় প্রাণহানিতে প্রধান উপদেষ্টার শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইন্দোনেশিয়ার আচেহ, উত্তর সুমাত্রা ও পশ্চিম সুমাত্রা প্রদেশে সাম্প্রতিক বন্যায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর সমবেদনা ও শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

গতকাল সোমবার (১ ডিসেম্বর) ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোকে লেখা এক চিঠিতে প্রধান উপদেষ্টা এ সমবেদনা ও শোক প্রকাশ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

চিঠিতে প্রধান উপদেষ্টা লেখেন, ‘ইন্দোনেশিয়ার আচেহ, উত্তর সুমাত্রা ও পশ্চিম সুমাত্রা প্রদেশে বন্যার খবর গভীর উদ্বেগের সঙ্গে জেনেছি যা বহু মূল্যবান প্রাণহানি ঘটিয়েছে এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ সৃষ্টি করেছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে বন্যায় মৃত্যু ও ধ্বংসের ঘটনায় গভীর সমবেদনা ও শোক প্রকাশ করছি। এই কঠিন সময়ে ইন্দোনেশিয়া সরকার এবং দেশটির বন্ধুপ্রতীম জনগণের প্রতি আমাদের প্রার্থনা রইল।’

দ্রুত পুনরুদ্ধারের জন্য ইন্দোনেশিয়াকে সম্ভাব্য সব ধরনের সহায়তা ও সহযোগিতা প্রদানে বাংলাদেশ প্রস্তুত রয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ