বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ মাকসুদ কামাল নজরদারিতে, পালানোর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর স্থানীয় নির্বাচন: ভোটকেন্দ্রের অচল সিসি ক্যামেরা সচলের নির্দেশ ইসির হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে খামারির মৃত্যু কুষ্টিয়ায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে বালেন্দ্র শাহের কৃতজ্ঞতা 

মাদ্রাসায় নারী শিক্ষার ওপর জোর দেওয়ার আহ্বান ধর্ম উপদেষ্টার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নারীদের পেছনে ফেলে সামনে এগুনো যাবে না বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, ইসলামের ইতিহাস সমুন্নত রাখতে মাদ্রাসায় নারী শিক্ষা সম্প্রসারণের ওপর আমাদের জোর দেওয়া দরকার। 

বুধবার (১৯ নভেম্বর) রাজধানীতে হিফযুল কুরআন অ্যাওয়ার্ড ২০২৫ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। নিবরাস ফাউন্ডেশনের আয়োজনে এ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে শতাধিক হাফেজ ছাত্র-ছাত্রীকে পুরষ্কৃত করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আ ফ ম খালিদ হোসেন বলেন, জুলাই বিপ্লব পরবর্তী মাদরাসা শিক্ষা বিস্তৃত করার যে একটা সুযোগ তৈরি হয়েছে তা হাতছাড়া হলে আরও ৫৪ বছর অপেক্ষা করতে হবে। এসময় মতাদর্শিক ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি।

আগামী জাতীয় নির্বাচনে দেশ একটি ভালো সরকার পেতে যাচ্ছে বলেও আশাব্যক্ত করেন ধর্ম বিষয়ক উপদেষ্টা।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ