সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫ ।। ২৩ অগ্রহায়ণ ১৪৩২ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
‘বেকারত্বকে ভয় পেলে চলবে না, উদ্যোক্তা হতে হবে’ বাবরি মসজিদ নির্মাণে অনলাইনে ৯৩ লাখ ও ১১টি ট্রাঙ্ক ভর্তি টাকা এলো হুমায়ুনের বাড়িতে জিরি মাদরাসার কৃতি ছাত্রদের সম্মাননা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান কাল শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সার্বিক প্রস্তুতি চলছে: স্বরাষ্ট্র উপদেষ্টা মিশরে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের হাফেজ আনাস গুজব থেকে প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান আইন উপদেষ্টার নীরবেই চলে গেলেন কবি আব্দুল কুদ্দুস ফরিদী ‘ভোটকে উৎসবমুখর করতে সাংস্কৃতিক কর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন’ মাওলানা মনির হোসাইন কাসেমীকে জমিয়তের শোকজ শাপলার গণহত্যা নিয়ে বিবিসি বাংলার সাবেক প্রধানের মিথ্যাচারের নিন্দা হেফাজতের

কেন বাতিল হলো প্রধান উপদেষ্টার সৌদি সফর?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আসন্ন সৌদি আরব সফর বাতিল করা হয়েছে। সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে রিয়াদে আয়োজিত ‘ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ (এফআইআই নাইন)’ সম্মেলনে অংশ নেওয়ার কথা ছিল তার। তবে ড. ইউনূসের পরিবর্তে সফরে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত ড. লুৎফে সিদ্দিকী।

প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে জানা গেছে, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া ও আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে ব্যস্ততার কারণেই প্রধান উপদেষ্টার সফর বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে, গত জুলাইয়ে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানের আমন্ত্রণপত্র প্রধান উপদেষ্টার হাতে তুলে দেন। এরপর থেকেই তার রিয়াদ সফর ঘিরে প্রস্তুতি চলছিল।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সফরসংশ্লিষ্ট একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক এরই মধ্যে অনুষ্ঠিত হয়েছিল এবং প্রাথমিক সময়সূচিও চূড়ান্ত করা হয়। তবে রাজনৈতিক অগ্রাধিকারের কারণে সফরটি আপাতত স্থগিত করা হয়েছে।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ