বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কুষ্টিয়ায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে বালেন্দ্র শাহের কৃতজ্ঞতা  স্থানীয় সরকার শক্তিশালী করতে নরওয়ের সহযোগিতা চান এলজিআরডিমন্ত্রী পথশিশুদের জন্য সুরক্ষা কেন্দ্র নির্মাণ করছে বাবুস সালাম ফাউন্ডেশন মুসলমানরা সব বিষয়ে আপস করতে পারে, ধর্ম ও ঈমানে নয়: আরশাদ মাদানী চট্টগ্রামে বাংলাদেশ খেলাফত মজলিসের পরামর্শ সভা মুফতি মাহবুবুর রহমান নবাবগঞ্জীকে দেখতে হাসপাতালে ঢাকা জেলা জমিয়ত নেতৃবৃন্দ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী ‘বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন করা হবে’  দেখাও সরল পথ

ওমরাহ সেবা পরিচালনায়  ৫৬ এজেন্সি পেল সরকারের অনুমোদন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

১৪৪৭ হিজরি (২০২৫-২০২৬) সালে ওমরাহ পরিচালনা কার্যক্রমে অংশগ্রহণের প্রয়োজনীয় যোগ্যতা থাকায় ৫৬টি এজেন্সিকে শর্তসাপেক্ষে ওমরাহ সেবা পরিচালনার অনুমতি দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। বৃহস্পতিবার মন্ত্রণালয় থেকে এ তালিকা প্রকাশ করা হয়। এটি পবিত্র ওমরাহ পরিচালনার জন্য অনুমোদিত ওমরাহ এজেন্সির চতুর্থ তালিকা।

ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. তফিকুল ইসলাম স্বাক্ষরিত ওই তালিকার শর্তবলীর মধ্য রয়েছে, ধর্মবিষয়ক মন্ত্রণালয় সুষ্ঠু ওমরাহ ব্যবস্থাপনা পরিচালনার সুবিধার্থে সরকার ও রাজকীয় সৌদি সরকারের মধ্যে সম্পাদিত চুক্তি বা সমঝোতা স্মারকের সহিত সামঞ্জস্য রেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবে।

ওমরাহ এজেন্সিসমূহ সরকার অনুমোদিত নির্দিষ্টকৃত কোটা অর্থাৎ ১০০০ (এক হাজার) জন ওমরাহযাত্রীর অতিরিক্ত প্রেরণ করতে পারবে না।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ