বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১৭ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি আগামীকাল হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা ইন্দোনেশিয়ার হজের অপেক্ষমাণ তালিকায় ৪ লাখ ভুল তথ্য ‘মক্কা-মদিনার নিরাপত্তা সর্বাগ্রে, মধ্যপ্রাচ্যে চাই সংলাপ ও শান্তি’ বার্মিংহামে খেলাফত মজলিসের সিরাতুন্নবী সা. কনফারেন্স অনুষ্ঠিত হুথিদের আব্রাহার অনুসারী বলে মন্তব্য সৌদি গ্র্যান্ড মুফতির মক্কায় হামলা হলে পুরো মুসলিম বিশ্ব আক্রান্ত মনে করবে: মাওলানা ফজলুর রহমান অবশেষে ইসলামি বইমেলায় স্টল পেল লিটলম্যাগ কর্নার ২০২৭ সালে কোন এয়ালাইন্স কত হাজি বহন করবে, কোটা নির্ধারণ মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা

কাতারে ইসরায়েলি আগ্রাসনের কঠোর নিন্দা বাংলাদেশের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে ইসরায়েলি আগ্রাসনের কঠোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ। 

বুধবার (১০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, কাতারে ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানাচ্ছে বাংলাদেশ সরকার। এ ধরনের পদক্ষেপ কাতারের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতার পাশাপাশি আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের সনদের স্পষ্ট লঙ্ঘন। বাংলাদেশ এ বেআইনি ও উসকানিমূলক হামলার বিরুদ্ধে কাতার সরকার এবং ভ্রাতৃপ্রতিম কাতারবাসীর প্রতি দৃঢ় সংহতি প্রকাশ করছে।

এতে আরও বলা হয়, এটি আবারও প্রমাণ করল, আঞ্চলিক স্থিতিশীলতা, আন্তর্জাতিক শান্তি ও প্রতিষ্ঠিত আন্তর্জাতিক মানদণ্ডের প্রতি ইসরায়েলের অগ্রাহ্যতা অব্যাহত রয়েছে। এমন কার্যক্রম বিশ্বব্যাপী শান্তি ও নিরাপত্তা নিশ্চিতের প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে জাতিসংঘ ও সংশ্লিষ্ট পক্ষগুলোকে জবাবদিহি নিশ্চিত করতে এবং আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের প্রতি সম্মান বজায় রাখতে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ