বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আগামীকাল হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা ইন্দোনেশিয়ার হজের অপেক্ষমাণ তালিকায় ৪ লাখ ভুল তথ্য ‘মক্কা-মদিনার নিরাপত্তা সর্বাগ্রে, মধ্যপ্রাচ্যে চাই সংলাপ ও শান্তি’ বার্মিংহামে খেলাফত মজলিসের সিরাতুন্নবী সা. কনফারেন্স অনুষ্ঠিত হুথিদের আব্রাহার অনুসারী বলে মন্তব্য সৌদি গ্র্যান্ড মুফতির মক্কায় হামলা হলে পুরো মুসলিম বিশ্ব আক্রান্ত মনে করবে: মাওলানা ফজলুর রহমান অবশেষে ইসলামি বইমেলায় স্টল পেল লিটলম্যাগ কর্নার ২০২৭ সালে কোন এয়ালাইন্স কত হাজি বহন করবে, কোটা নির্ধারণ মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা

ডাকসু নির্বাচন নিয়ে আপিল বিভাগে শুনানি আগামীকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিতের হাইকোর্টের আদেশের বিরুদ্ধে দাখিল করা আবেদনের শুনানি আগামীকাল বুধবার আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব আবেদনটি পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন। এ সময় তিনি জানান, শুনানি না হওয়া পর্যন্ত হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ কার্যকর থাকবে না। ফলে নির্বাচন আয়োজন বা পরিচালনায় এখন আর কোনো আইনি বাধা নেই।

আদালতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তিনি জানান, চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করায় নির্বাচন ও সংশ্লিষ্ট কার্যক্রম অব্যাহত রাখা যাবে।

এর আগে সোমবার বিচারপতি হাবিবুল গণির নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের শুনানি শেষে ৩০ অক্টোবর পর্যন্ত ডাকসু নির্বাচন স্থগিতের নির্দেশ দিয়েছিলেন। তবে একই দিন বিকেলে চেম্বার আদালত সেই আদেশ স্থগিত করেন।

উল্লেখ্য, গত ২৮ আগস্ট ডাকসু নির্বাচনে এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে ‘অপরাজেয় ৭১’ ও ‘অদম্য ২৪’ প্যানেলের মনোনীত প্রার্থী বি এম ফাহমিদা আলম রিট আবেদন করেন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ