বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আগামীকাল হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা ইন্দোনেশিয়ার হজের অপেক্ষমাণ তালিকায় ৪ লাখ ভুল তথ্য ‘মক্কা-মদিনার নিরাপত্তা সর্বাগ্রে, মধ্যপ্রাচ্যে চাই সংলাপ ও শান্তি’ বার্মিংহামে খেলাফত মজলিসের সিরাতুন্নবী সা. কনফারেন্স অনুষ্ঠিত হুথিদের আব্রাহার অনুসারী বলে মন্তব্য সৌদি গ্র্যান্ড মুফতির মক্কায় হামলা হলে পুরো মুসলিম বিশ্ব আক্রান্ত মনে করবে: মাওলানা ফজলুর রহমান অবশেষে ইসলামি বইমেলায় স্টল পেল লিটলম্যাগ কর্নার ২০২৭ সালে কোন এয়ালাইন্স কত হাজি বহন করবে, কোটা নির্ধারণ মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা

জুলাই গণঅভ্যুত্থানকালের ৩৪ মামলায় চার্জশিট দাখিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থানকালে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ঘটনাবলির পর দায়ের করা মামলার মধ্যে এ পর্যন্ত ৩৪টিতে চার্জশিট দাখিল করা হয়েছে। এর মধ্যে হত্যা মামলা ১৩টি এবং অন্যান্য ধারায় মামলা ২১টি।

আজ সোমবার (১ সেপ্টেম্বর) পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, চার্জশিটভুক্ত ১৩টি হত্যা মামলার মধ্যে রয়েছে শেরপুর, ফেনী, চাঁদপুর, কুমিল্লা, ঢাকা ও কুড়িগ্রাম জেলার মামলাসহ পিবিআই, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দায়ের করা মামলা। অন্যদিকে ২১টি মামলা দায়ের হয়েছে বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, পাবনা, নওগাঁ, ময়মনসিংহ ও জামালপুর জেলার পাশাপাশি ঢাকা, বরিশাল ও রাজশাহী মেট্রোপলিটন এলাকায়।

হত্যা মামলাগুলোতে মোট আসামি ১ হাজার ৩৯০ জন, আর অন্যান্য ধারার মামলাগুলোতে আসামি ৭৭৭ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এসব মামলার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা নিয়মিত তদারকি করছেন। পাশাপাশি অবশিষ্ট মামলাগুলোর তদন্ত কার্যক্রম দ্রুত শেষ করে সংশ্লিষ্ট অপরাধীদের আইনের আওতায় আনতে বাংলাদেশ পুলিশ সচেষ্ট রয়েছে।—বাসস

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ