বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আগামীকাল হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা ইন্দোনেশিয়ার হজের অপেক্ষমাণ তালিকায় ৪ লাখ ভুল তথ্য ‘মক্কা-মদিনার নিরাপত্তা সর্বাগ্রে, মধ্যপ্রাচ্যে চাই সংলাপ ও শান্তি’ বার্মিংহামে খেলাফত মজলিসের সিরাতুন্নবী সা. কনফারেন্স অনুষ্ঠিত হুথিদের আব্রাহার অনুসারী বলে মন্তব্য সৌদি গ্র্যান্ড মুফতির মক্কায় হামলা হলে পুরো মুসলিম বিশ্ব আক্রান্ত মনে করবে: মাওলানা ফজলুর রহমান অবশেষে ইসলামি বইমেলায় স্টল পেল লিটলম্যাগ কর্নার ২০২৭ সালে কোন এয়ালাইন্স কত হাজি বহন করবে, কোটা নির্ধারণ মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা

মাদরাসাপড়ুয়া শরীফ খান বিসিএস পুলিশ ক্যাডারে প্রথম


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

৪৪তম বিসিএস পুলিশ ক্যাডারে প্রথম হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) লোকপ্রশাসন বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী শরীফ খান। গত সোমবার (৩০ জুন) রাতে পিএসসির ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়।

শরীফ খানের বাড়ি উপজেলার সাগরনাল ইউনিয়নের পাতিলাসাঙ্গন গ্রামে। সিরাজ উদ্দিন ও জ্যোৎস্না খানম দম্পতির মেধাবী সন্তান শরিফ। তিনি জুড়ী উপজেলার নয়াবাজার ফাজিল মাদ্রাসা থেকে ২০১৩ সালে দাখিল ও ২০১৫ সালে আলিম পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন।

বিসিএস পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্তির পর শরীফ খান তার ফেসবুকে নিজের প্রোফাইলে লেখেন, ‘মহান রবের প্রতি অকৃত্রিম চিত্তে শুকরিয়া আদায় করছি, যিনি এই সম্মান আমাকে দান করেছেন। আমার বাবা-মা, দাদা-দাদির দোয়া সবসময় আমার পাথেয় ছিল।’

জানা যায়, বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০টি শূন্যপদের মধ্যে চূড়ান্তভাবে নির্বাচিত ১ হাজার ৬৯০ জনকে নিয়োগের জন্য কমিশন সাময়িকভাবে মনোনীত করেছে। 

এ বিষয়ে লোকপ্রশাসন বিভাগের প্রধান অধ্যাপক আশরাফ সিদ্দিকী বলেন, ‘আমাদের বিভাগের ছেলেমেয়েরা প্রশাসনে অনেক ভালো করছে। এটি আমাদের বিভাগ তথা বিশ্ববিদ্যালয়ের জন্য গৌরবের।’

শরীফ খানের প্রশংসা করে তিনি আরও বলেন, ‘সে (শরিফ) আসলেই অনেক মেধাবী। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের চূড়ান্ত ধাপেও সে প্রথমদিকে রয়েছে। আমি তার মঙ্গল কামনা করি।’

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ