বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আগামীকাল হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা ইন্দোনেশিয়ার হজের অপেক্ষমাণ তালিকায় ৪ লাখ ভুল তথ্য ‘মক্কা-মদিনার নিরাপত্তা সর্বাগ্রে, মধ্যপ্রাচ্যে চাই সংলাপ ও শান্তি’ বার্মিংহামে খেলাফত মজলিসের সিরাতুন্নবী সা. কনফারেন্স অনুষ্ঠিত হুথিদের আব্রাহার অনুসারী বলে মন্তব্য সৌদি গ্র্যান্ড মুফতির মক্কায় হামলা হলে পুরো মুসলিম বিশ্ব আক্রান্ত মনে করবে: মাওলানা ফজলুর রহমান অবশেষে ইসলামি বইমেলায় স্টল পেল লিটলম্যাগ কর্নার ২০২৭ সালে কোন এয়ালাইন্স কত হাজি বহন করবে, কোটা নির্ধারণ মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা

৫৩ লাখ টাকা প্রতারণার অভিযোগে ভোলায় ‘জ্বীনের বাদশা’ আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাসনাইন আহমেদ হাওলাদার, ভোলা প্রতিনিধি:

চট্টগ্রামের ফটিকছড়ি থানায় এক প্রবাসীর ৫৩ লাখ টাকা প্রতারণার মামলায় কথিত ‘জ্বীনের বাদশা’ কামাল মীর (৪৮)কে আটক করেছে র‌্যাব-৮ এর একটি টিম।

১ সেপ্টেম্বর (সোমবার) রাত ৮ ঘটিকার সময় ভোলার বোরহানউদ্দিন দক্ষিণ কাস্টম স্ট্যান্ড এলাকা থেকে তাকে কৌশলে আটক করা হয়েছে।

আটককৃত কামাল ওই উপজেলার কাচিয়া ইউনিয়নের পদ্মা মনসা গ্রামের মুসা মীরের ছেলে।

র‌্যাব-৮ ভোলা ক্যাম্পের কমান্ডার লে. রিফাত অভি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ‘পারিবারিক সমস্যার সমাধান করে দেওয়ার নাম করে কামাল মীর নিজেকে ‘জ্বীনের বাদশা’ পরিচয়ে বিভিন্ন বিজ্ঞাপন দিতেন এবং প্রতারণা চালাতেন। এর ধারাবাহিকতায় চট্টগ্রামের ফটিকছড়ির প্রবাসী দিদারুল আলমের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করে ফাঁদ পাতেন। ভুক্তভোগীর সব ধরণের সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে অনলাইনের মাধ্যমে মোট ৫৩ লাখ টাকা হাতিয়ে নেন।

এ ঘটনায় ভুক্তভোগী চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করলে আদালতের নির্দেশে গত ১৭ মে ফটিকছড়ি থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা আবেদনের ভিত্তিতে র‌্যাব-৮ ভোলা ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বোরহানউদ্দিন এলাকায় অভিযান চালিয়ে কামাল মীরকে আটক করতে সক্ষম হন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে কামাল প্রতারণার কথা স্বীকার করেছে বলে জানায় র‌্যাব-৮। এবং মামলার বাকি আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ