বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আগামীকাল হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা ইন্দোনেশিয়ার হজের অপেক্ষমাণ তালিকায় ৪ লাখ ভুল তথ্য ‘মক্কা-মদিনার নিরাপত্তা সর্বাগ্রে, মধ্যপ্রাচ্যে চাই সংলাপ ও শান্তি’ বার্মিংহামে খেলাফত মজলিসের সিরাতুন্নবী সা. কনফারেন্স অনুষ্ঠিত হুথিদের আব্রাহার অনুসারী বলে মন্তব্য সৌদি গ্র্যান্ড মুফতির মক্কায় হামলা হলে পুরো মুসলিম বিশ্ব আক্রান্ত মনে করবে: মাওলানা ফজলুর রহমান অবশেষে ইসলামি বইমেলায় স্টল পেল লিটলম্যাগ কর্নার ২০২৭ সালে কোন এয়ালাইন্স কত হাজি বহন করবে, কোটা নির্ধারণ মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা

আফগানিস্তানের ভয়াবহ ভূমিকম্পে আন্তর্জাতিক সহায়তায় এগিয়ে আসার আহ্বান হেফাজতের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে শত শত মানুষের প্রাণহানি ও অগণিত মানুষের ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী এবং মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান।

সোমবার (১ সেপ্টেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে তাঁরা নিহতদের মাগফেরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।

হেফাজত আমির ও মহাসচিব বলেন, আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে ৬.৩ মাত্রার এই ভয়াবহ ভূমিকম্পে আফগানিস্তানের কুনার, নাঙ্গারহারসহ বহু প্রদেশে ঘরবাড়ি ধসে পড়েছে। শত শত মানুষ ধ্বংসস্তূপে চাপা পড়ে প্রাণ হারিয়েছে, অনেকেই এখনো নিখোঁজ এবং অসংখ্য মানুষ গৃহহীন হয়ে পড়েছে। এ ধরনের প্রলয়ঙ্করী দুর্যোগ শুধু আফগানিস্তান নয়, সমগ্র মুসলিম উম্মাহর জন্য গভীর শোক ও বেদনার সংবাদ।

হেফাজতের আমির এবং মহাসচিব বলেন, এই কঠিন সময়ে আন্তর্জাতিক বিশ্ব, বিশেষ করে মুসলিম বিশ্বের ধনী রাষ্ট্রগুলোকে এগিয়ে আসতে হবে। জরুরি ত্রাণ কার্যক্রমের পাশাপাশি দীর্ঘমেয়াদি চিকিৎসা, পুনর্বাসন ও পুনর্গঠনের জন্য আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন। তাঁরা বাংলাদেশ সরকারসহ মানবিক সহায়তামূলক সংস্থাগুলোকেও আফগান জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ আফগানিস্তানের মজলুম মুসলিম জনগণের দুঃখ-দুর্দশায় আন্তরিকভাবে একাত্মতা প্রকাশ করছে। নেতৃবৃন্দ মহান আল্লাহর দরবারে দোয়া করেন— আল্লাহ তায়ালা যেন এ ভয়াবহ দুর্যোগ থেকে আফগানিস্তানের মুসলিম জনগণকে মুক্তি দান করেন, ক্ষতিগ্রস্তদের জন্য সহনশীলতা ও ধৈর্যের শক্তি দান করেন এবং শহীদদের মর্যাদা বৃদ্ধি করেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ