বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আগামীকাল হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা ইন্দোনেশিয়ার হজের অপেক্ষমাণ তালিকায় ৪ লাখ ভুল তথ্য ‘মক্কা-মদিনার নিরাপত্তা সর্বাগ্রে, মধ্যপ্রাচ্যে চাই সংলাপ ও শান্তি’ বার্মিংহামে খেলাফত মজলিসের সিরাতুন্নবী সা. কনফারেন্স অনুষ্ঠিত হুথিদের আব্রাহার অনুসারী বলে মন্তব্য সৌদি গ্র্যান্ড মুফতির মক্কায় হামলা হলে পুরো মুসলিম বিশ্ব আক্রান্ত মনে করবে: মাওলানা ফজলুর রহমান অবশেষে ইসলামি বইমেলায় স্টল পেল লিটলম্যাগ কর্নার ২০২৭ সালে কোন এয়ালাইন্স কত হাজি বহন করবে, কোটা নির্ধারণ মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা

ডাকসু নির্বাচন নিয়ে হাইকোর্টের আদেশ চেম্বারে স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনের ওপর হাইকোর্টের পূর্ববর্তী স্থগিতাদেশ চেম্বার আদালতে স্থগিত করা হয়েছে। ফলে নির্বাচনে এখন কোনো বাধা থাকছে না।

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে বিচারপতি ফারাহ মাহবুবের চেম্বার আদালত হাইকোর্টের আগের রায় স্থগিত করেন। এর আগে বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি শেখ তাহসিন আলীর হাইকোর্ট বেঞ্চ ডাকসু নির্বাচন ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছিলেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদগুলোর নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

সম্প্রতি নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে বামজোট মনোনীত প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বি এম ফাহমিদা আলম আদালতে একটি রিট দায়ের করেন। রিটে বলা হয়, এস এম ফরহাদ আগে ছাত্রলীগের কমিটিতে ছিলেন। সেই কারণে তিনি কিভাবে ইসলামী ছাত্রশিবিরের প্যানেলে প্রার্থী হতে পারেন, এ বিষয়টি প্রশ্নবিদ্ধ করা হয়।

রিটের শুনানি আদালতে রিটপক্ষের হয়ে করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, আর এস এম ফরহাদের পক্ষে শুনানি করেন মোহাম্মদ শিশির মনির।

আদালত রিট আবেদনকারীর জিএস প্রার্থীর শিবির প্যানেলের সব ধরনের প্রমাণসহ অভিযোগ নির্বাচনী ট্রাইব্যুনালে দাখিল করতে নির্দেশ দেন। এছাড়া সব পক্ষের শুনানি নিয়ে আগামী ২১ অক্টোবরের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ