বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আগামীকাল হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা ইন্দোনেশিয়ার হজের অপেক্ষমাণ তালিকায় ৪ লাখ ভুল তথ্য ‘মক্কা-মদিনার নিরাপত্তা সর্বাগ্রে, মধ্যপ্রাচ্যে চাই সংলাপ ও শান্তি’ বার্মিংহামে খেলাফত মজলিসের সিরাতুন্নবী সা. কনফারেন্স অনুষ্ঠিত হুথিদের আব্রাহার অনুসারী বলে মন্তব্য সৌদি গ্র্যান্ড মুফতির মক্কায় হামলা হলে পুরো মুসলিম বিশ্ব আক্রান্ত মনে করবে: মাওলানা ফজলুর রহমান অবশেষে ইসলামি বইমেলায় স্টল পেল লিটলম্যাগ কর্নার ২০২৭ সালে কোন এয়ালাইন্স কত হাজি বহন করবে, কোটা নির্ধারণ মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা

জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা চলছে : আসিফ মাহমুদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ অভিযোগ করেছেন যে, জাতীয় পার্টিকে ব্যবহার করে আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা চলছে।

রোববার (৩১ আগস্ট) বিকেল পৌনে তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

আসিফ মাহমুদ বলেন, “রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় এখন জাতীয় পার্টির ভেতর দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। অথচ জাতীয় পার্টি হলো স্পষ্টভাবে চিহ্নিত একটি ফ্যাসিবাদী শক্তি। আমরা দেখেছি, অতীতে তারা বারবার আওয়ামী লীগের ফ্যাসিবাদী সংসদকে বৈধতা দিয়েছে। ভারতের প্রেসক্রিপশনে তারা বাংলাদেশে কৃত্রিম সংসদ ও কৃত্রিম গণতন্ত্র প্রতিষ্ঠার নাটক করেছে।”

তিনি আরও বলেন, এই চিহ্নিত ফ্যাসিবাদীদের কেউ সমর্থন করার চেষ্টা করলে কিংবা সরকার যদি তাদের পৃষ্ঠপোষকতা করে, তবে জনগণের পক্ষ থেকে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলো সেটি প্রতিহত করবে।

আসিফ মাহমুদ মনে করেন, আগামীর বাংলাদেশে আওয়ামী লীগকে বাইরে রেখে একটি গণতান্ত্রিক রাজনৈতিক সমঝোতা হোক এটি অনেকেই চাইবে না। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, “কেউ কেউ নির্বাচনের সময় পিছিয়ে দেওয়ার চেষ্টায় থাকবে। আওয়ামী লীগকে বিভিন্ন ফরমেটে ফেরানো না গেলে নির্বাচন বানচাল করার চেষ্টা হতে পারে। তবে গণতান্ত্রিক শক্তিগুলো সে প্রচেষ্টা রুখে দিতে প্রস্তুত।”

জাতীয় পার্টি নিষিদ্ধ করা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, এ বিষয়ে সরকার এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। তবে অংশীজনদের সঙ্গে আলোচনা চলছে। প্রধান উপদেষ্টা ইতোমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের সঙ্গে বৈঠক করেছেন। সেখান থেকে পাওয়া মতামতের ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।ৎ

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ