বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আগামীকাল হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা ইন্দোনেশিয়ার হজের অপেক্ষমাণ তালিকায় ৪ লাখ ভুল তথ্য ‘মক্কা-মদিনার নিরাপত্তা সর্বাগ্রে, মধ্যপ্রাচ্যে চাই সংলাপ ও শান্তি’ বার্মিংহামে খেলাফত মজলিসের সিরাতুন্নবী সা. কনফারেন্স অনুষ্ঠিত হুথিদের আব্রাহার অনুসারী বলে মন্তব্য সৌদি গ্র্যান্ড মুফতির মক্কায় হামলা হলে পুরো মুসলিম বিশ্ব আক্রান্ত মনে করবে: মাওলানা ফজলুর রহমান অবশেষে ইসলামি বইমেলায় স্টল পেল লিটলম্যাগ কর্নার ২০২৭ সালে কোন এয়ালাইন্স কত হাজি বহন করবে, কোটা নির্ধারণ মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা

গণ অধিকার পরিষদের নেতাকর্মীর ওপর হামলার প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকায় জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গণ অধিকার পরিষদের মিছিলে হামলার প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ ও মশাল মিছিল করেছে জেলা গণ অধিকার পরিষদ।

শুক্রবার (২৯ আগস্ট) রাত ৯ টার দিকে বিক্ষোভ মিছিলটি শহরের শহীদ মিনার এলাকা থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পায়ারা চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত  সমাবেশ করে তারা।

সমাবেশে গণ অধিকার পরিষদ ঝিনাইদহ জেলা শাখার সভাপতি শাখাওয়াত হোসেন, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক রিহান হোসেন রায়হান, জেলা যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মো.মিশন আলীসহ দলটির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সে সময় বক্তারা বলেন, ১৮ ও ২৪ এর কোটা আন্দোলনের নেতাদের ওপর হামলা করে তাদের কখনো দমিয়ে রাখা যাবে না। গণ অভ্যুত্থানের ১ বছর পর এসে এই ধরনের হামলা কোনোভাবে মেনে নেওয়া হবে না। জাতীয় পার্টির কার্যালয়ের সামনে নুরুল হক নুর, রাশেদ খানসহ নেতাকর্মীদের ওপর যে হামলা হয়েছে তা আওয়ামী লীগ ও জাতীয় পার্টি মিলেই করেছে। এদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে গণঅধিকার পরিষদ রাস্তায় নামতে বাধ্য হবে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ