রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া জেদ্দার জাদুঘরে দেড় হাজার বছরের ইসলামি ঐতিহ্য ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিকেএম কিশোরগঞ্জ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত আল ওয়াসির হজ ২০২৭ প্রস্তুতি প্রোগ্রাম ও পুনর্মিলনী অনুষ্ঠিত কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে ইউক্রেনের হামলা, কড়া বার্তা দিল তেহরান

‘প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলা ফ্যাসিস্ট চরিত্রের পুনরাবৃত্তি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম বৃহস্পতিবার (২৮ আগস্ট) এক বিবৃতিতে বলেছেন, বুয়েটসহ ইঞ্জিনিয়ারিং বিশ্বিবদ্যালয়গুলোতে দেশের সেরা মেধাবীরা পড়াশোনা করে। তাদের পেশাগত মর্যাদা নিয়ে যে জটিলতা সেটা একদিনে তৈরি হয় নাই বরং বহুদিনের নীতি বিশৃঙ্খলা ও উদাসীনতা এই সমস্যা তৈরি করেছে। রাজনৈতিক সদিচ্ছা থাকলে এবং সংশ্লিষ্টরা সচেতন হলে এই সমস্যার সমাধান আলোচনার টেবিলেই হতে পারতো। ইসলামী আন্দোলন মনে করে, এখনো সময় আছে। আলোচনার টেবিলেই এর সমাধান করতে হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব, বুয়েটের সাবেক শিক্ষার্থী  ইঞ্জিনিয়ার আশরাফুল আলম বলেন, দাবি আদায়ে প্রধান উপদেষ্টার বাসভবনে জড়ো হওয়া যেমন বাঞ্ছনীয় না তেমনি প্রকৌশল শিক্ষার্থীদের ওপরে এমন নির্মম পুলিশি হামলাও গ্রহণযোগ্য না। পুলিশ যেভাবে লাঠিপেটা করেছে তা আমাদের ফ্যাসিবাদের কথা মনে করিয়েছে। দেশের সেরা মেধাবীদের সাথে এমন আচরণের তীব্র নিন্দা জানাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

ইঞ্জিনিয়ার আশরাফুল আলম বলেন, প্রকৌশলে যারা ডিপ্লোমা করছেন এবং বিএসসি পড়ছেন তাদের পড়াশোনার বিস্তৃতি, দক্ষতা বিবেচনা করে সকলের জন্য সম্মানজনক ব্যবস্থা করতে হবে দ্রুতই। আমরা আমাদের আর কোন শিক্ষার্থীকে রাস্তায় আন্দোলনরত দেখতে চাই না। আমরা চাই আমাদের শিক্ষার্থীরা পড়াশোনা করুক, গবেষণা করুক। তাদেরকে লাঠিপেটা হতে দেখলে জাতির হৃদয়ে রক্তক্ষরণ হয়।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ