সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউস সানি ১৪৪৮


মহানবী (সা.)-এর সিরাতই তরুণদের চরিত্র গঠনের রোল মডেল : ধর্ম উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর সিরাত তরুণদের চরিত্র গঠনের সর্বোত্তম রোল মডেল। তাঁর জীবনাদর্শ অনুসরণ করে তরুণ ও যুবসমাজ সর্বক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারে।

বুধবার (২০ জুলাই) বিকেলে সচিবালয়ে উপদেষ্টার অফিস কক্ষে বিশিষ্ট ইসলামী স্কলার ড. মিজানুর রহমান আজহারীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন।

ড. খালিদ হোসেন বলেন, বর্তমান সময়ে তরুণরা শিক্ষা, চাকরি, সম্পর্ক ও মানসিক চাপসহ নানা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। রাসূল (সা.)-এর জীবন সংগ্রাম থেকে তারা শিখতে পারে কীভাবে প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করে উন্নতির পথে এগিয়ে যেতে হয়।

তিনি আরও বলেন, “রাসূল (সা.) ছিলেন চূড়ান্ত সফল ব্যক্তি। পরিবার, সমাজ, রাষ্ট্র ও যুদ্ধক্ষেত্র—সবক্ষেত্রেই তিনি সাফল্যের অনন্য দৃষà§