বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

এ সপ্তাহেই নির্বাচনের রোডম্যাপ প্রকাশ: ইসি সচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নির্বাচনী কর্মপরিকল্পনার খসড়া চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি জানিয়েছেন, চলতি সপ্তাহেই নির্বাচনের চূড়ান্ত রোডম্যাপ প্রকাশ করা হবে।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এ তথ্য জানান।

ইসি সচিব বলেন, চলতি সপ্তাহেই নির্বাচন কর্মপরিকল্পনা চূড়ান্ত হবে। সীমানা নির্ধারণের আওতাভুক্ত ৮২টি আসনের শুনানি আগামী ২৪ আগস্ট থেকে শুরু হয়ে টানা চার দিন চলবে।

তিনি আরও জানান, ভোটকেন্দ্রের সংখ্যা বাড়ানো হবে না। তবে তিন হাজার ভোটারের জন্য একটি কেন্দ্র থাকবে এবং একটি বুথে ৫০০-এর পরিবর্তে ৬০০ জন ভোটার ভোট দিতে পারবেন।

২২টি রাজনৈতিক দলের বিষয়ে মাঠপর্যায়ে তদন্তের জন্য চিঠি পাঠানো হয়েছে উল্লেখ করে আখতার আহমেদ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বর্তমানে উদ্বেগের কোনো কারণ নেই।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ