বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

সাবেক আইজিপি পাটোয়ারীসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

২০১৬ সালে গাজীপুরে জঙ্গি নাটক সাজিয়ে ৭ জনকে হত্যার ঘটনায় সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারীসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সোমবার (১৮ আগস্ট) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন।
 
ট্রাইব্যুনাল সূত্রে জানা যায়, ২০১৬ সালের অক্টোবরের গাজীপুরের একটি বাসায় জঙ্গি অভিযানের নামে হত্যা করা হয় ৭ জনকে। এসময় ৮৩০ রাউন্ড গুলি ছোড়েন র‌্যাবের সোয়াট, সিটিটিসিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
 
প্রসিকিউশন জানিয়েছে, দেশের বিভিন্ন এলাকা থেকে ৭ তরুণকে ধরে এনে ওই বাসায় আটকে রাখা হয়। বাহির থেকে তালাবদ্ধ করে জঙ্গি নাটক সাজিয়ে গুলি করে হত্যা করা হয় তাদের।
 
ওই ঘটনায় নিহত মাদ্রাসাছাত্র ইব্রাহিমের বাবা অভিযোগ দায় করলে প্রাথমিক তদন্ত শেষে ট্রাইব্যুনালে নতুন মামলা দায়ের করেন চিফ প্রসিকিউটর। এসময় তৎকালীন এসবি প্রধান ও সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারী, সিটিটিসির তৎকালীন প্রধান মনিরুল ইসলাম, গাজীপুর মেট্রোপলিটনের তৎকালীন কমিশনার হারুন অর রশীদসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন করা হয়। পরে পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল বলে জানান প্রসিকিউটর গাজী এম এইচ তামীম।
 
গাজী এম এইচ তামীম বলেন, এদিন চানখারপুলে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষীকে হুমকি ও ভয়ভীতি দেখানোর ঘটনায় হাজির হন বংশাল থানার ওসি। ট্রাইব্যুনাল তাকে বলেন, যারাই সাক্ষীকে ভয়ভীতি দেখাবে তাদের ধরে আনতে হবে।
 
এদিকে আজই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আরেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ৫ দিনের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়।
 
এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ