হালনাগাদ ভোটার তালিকার খসড়া আজ রবিবার প্রকাশ করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এতে কারও তথ্য ভুল থাকলে তা সংশোধনের সুযোগ থাকবে আগামী ২১ আগস্ট পর্যন্ত। ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
এবারের হালনাগাদে প্রায় ৪৪ লাখ নতুন ভোটার অন্তর্ভুক্ত হচ্ছেন। তাদের তথ্য খসড়া সম্পূরক তালিকায় প্রকাশ করা হবে। উপজেলা নির্বাচন কর্মকর্তারা নির্ধারিত স্থানে তালিকা সাঁটিয়ে দেবেন।
খসড়া তালিকা প্রকাশের পর যোগ্য ব্যক্তির নাম অন্তর্ভুক্তি, মৃত্যুজনিত বা অযোগ্য ব্যক্তির নাম কর্তন, ভোটার স্থানান্তর এবং তথ্য সংশোধনের জন্য নির্ধারিত ফরম (ফরম-২, ফরম-১২, ফরম-১৩ ও ফরম-১৪) পূরণ করে আবেদন করা যাবে।
দাখিলকৃত আবেদনসমূহ সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসার এবং রেজিস্ট্রেশন অফিসার ২৪ আগস্টের ম
