বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

ডিএনএ পরীক্ষায় পাঁচটি মরদেহের পরিচয় শনাক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় পাওয়া ছয়টি বিকৃত মরদেহের মধ্যে পাঁচটির পরিচয় শনাক্ত করা হয়েছে ডিএনএ পরীক্ষার মাধ্যমে।

সিআইডির ফরেনসিক ইউনিটের ডিআইজি মো. জামশের আলী বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ শনাক্তে ১১ জন স্বজনের কাছ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছিল। পরীক্ষার পর পাঁচটি মরদেহের সঙ্গে মিল পাওয়া গেছে এবং সংশ্লিষ্ট পরিবারগুলোকে এ বিষয়ে জানানো হয়েছে।

এর আগে, মরদেহের দাবিদার হিসেবে ১১ জন মালিবাগে সিআইডি কার্যালয়ে গিয়ে রক্তের নমুনা দেন। এদের মধ্যে কোনো কোনো পরিবার থেকে একাধিক সদস্য নমুনা জমা দেন।

প্রসঙ্গত, গত ২১ জুলাই দুপুরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। ভয়াবহ এই দুর্ঘটনায় প্রাণহানির পাশাপাশি অনেকেই আহত হন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ