বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

মাইলস্টোন ট্র্যাজেডি: আইসিইউতে কাতরাচ্ছে ১০ শিক্ষার্থী, ৩ শিক্ষক


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় এখনো চিকিৎসাধীন ৫৭ জন। এর মধ্যে ১০ শিক্ষার্থী, ৩ শিক্ষক ও ১ কর্মচারী রয়েছেন নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ)। আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১১টা পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তর প্রকাশিত তালিকা থেকে এ তথ্য জানা গেছে।

তালিকা অনুযায়ী, ঢাকা মেডিকেল কলেজের অধীনে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি ৬ শিক্ষার্থী ও ২ শিক্ষক রয়েছেন আইসিইউতে। তারা হলেন শিক্ষার্থী মাহতাব (১৪), মাহিয়া (১৫), আয়ান (১৪), জারিফ (১২), নাভিদ নেওয়াজ (১২) ও সাইমন (১৮); শিক্ষক মাসুমা (৩২) ও মাহফুজা খাতুন (৪৫)।

অন্যদিকে, সিএমএইচের বার্ন আইসিইউতে রয়েছেন শিক্ষার্থী আকিব (১২), বিল্লাল হোসাইন—এসও (১২), তাসকির রহমান (১৫), জান্নাতুল মাওয়া (১০); শিক্ষক আনোয়ার হোসাইন (৩৭) এবং প্রতিষ্ঠানটির প্রিন্সিপালের পিএস আতিক (২২)।

জাতীয় বার্ন ইনস্টিটিউটে আরও চিকিৎসাধীন ৪৫ জনের মধ্যে রয়েছেন ৩৬ শিক্ষার্থী, ৪ শিক্ষক, ১ গৃহকর্মী ও ১ বৈদ্যুতিক মিস্ত্রি। সিএমএইচে চিকিৎসাধীন ১১ জনের মধ্যে সেনাবাহিনীর সদস্য ৪ জন, শিক্ষার্থী ৫ জন, ১ শিক্ষক এবং ১ কর্মচারী। শহীদ মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরও ১ শিক্ষার্থী।

মোট মিলিয়ে এখনো চিকিৎসাধীন ৫৭ জনের মধ্যে ১৪ জনের অবস্থা আশঙ্কাজনক, যারা রয়েছেন আইসিইউতে। ঘটনাটি পুরো জাতিকে নাড়া দিয়েছে। আহতদের দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর দোয়া কামনা করেছে সংশ্লিষ্টরা।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ