বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশের সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে রাজধানীর ধানমন্ডিস্থ নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করে বলেন, “সকাল ৮টার কিছু পর আমরা তাকে তার বাসা থেকে গ্রেফতার করি। তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। পরবর্তীতে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এবিএম খায়রুল হক ২০১০ সালের ৩০ সেপ্টেম্বর দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন এবং ২০১১ সালের ১৭ মে ৬৭ বছর পূর্ণ হওয়ায় অবসর গ্রহণ করেন।

সম্প্রতি জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এক সংবাদ সম্মেলনে বিচারপতি খায়রুল হকের গ্রেফতার ও বিচার দাবি করে। তারা অভিযোগ করে, "বিচার বিভাগ ও গণতন্ত্র ধ্বংসের মূল কারিগর" তিনি এবং রাজনৈতিক পক্ষপাতিত্বের মাধ্যমে নানাভাবে সুবিধাভোগ করেছেন।

বিচারপতি খায়রুল হকের কিছু রায় অতীতেও দেশব্যাপী তীব্র বিতর্ক ও সমালোচনার জন্ম দিয়েছিল। অভিযোগ রয়েছে, তাকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিতে গিয়ে তৎকালীন সরকার কয়েকজন জ্যেষ্ঠ বিচারপতিকে উপেক্ষা করেছিল।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ