সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

বোমাবাজি করে বিএনপিকে দমন করা যাবে না: রিজভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বোমাবাজি ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপিকে দমন করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, “যারা ককটেল মেরে কিংবা বোমাবাজি করে বিএনপিকে দমন করতে চায়, তারা শেখ হাসিনার পথেই হাঁটছে। কিন্তু এই পথ সফল হলে আজ বিএনপি থাকত না।”

শনিবার (১২ জুলাই) রাতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী আরও বলেন, “শত শত মামলা, হামলা, ককটেল ও বোমা মেরে বিএনপিকে দমন করা যায়নি। ভবিষ্যতেও যাবে না। বিএনপিকে দমন করার স্বপ্ন যারা দেখছেন, তারা ব্যর্থ হবেন।”

এর আগে রাত ১০টা ১৫ মিনিটে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিএনপির নির্বাহী কমিটির সদস্য মো. আবদুস সাত্তার পাটোয়ারী জানান, “দুষ্কৃতকারীরা হঠাৎ ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এতে কেউ হতাহত না হলেও পথচারী ও আশপাশের পরিবহনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।”

ঘটনার সত্যতা নিশ্চিত করে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরুল আমীন বলেন, “বিস্ফোরণের খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থলে পৌঁছেছি এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ